ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিজিটাল রূপান্তরে যৌথভাবে কাজ করবে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও গ্রামীণফোন লিমিটেড


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৪-২-২০২৬ দুপুর ৪:৩৯

ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং গ্রামীণফোন ডিজিটাল রূপান্তর কার্যক্রমে যৌথভাবে কাজ করার লক্ষ্যে একমত হয়েছে। এই সহযোগিতার মাধ্যমে প্রযুক্তিগত অবকাঠামো শক্তিশালীকরণ এবং গ্রাহকদের জন্য মূল্য সংযোজনমূলক সেবার মানোন্নয়ন করা হবে। এর ফলে ট্রাস্ট ব্যাংকের সম্মানিত গ্রাহকরা আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল পেমেন্ট সেবা উপভোগ করতে পারবেন। সম্প্রতি ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আহসান জামান চৌধুরী এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ইয়াসির আজমানের নেতৃত্বে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন ডিজিটাল পেমেন্ট সমাধান প্রবর্তনের কৌশল নির্ধারণ করেন।
এই সহযোগিতার আওতায় উভয় প্রতিষ্ঠান প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী পণ্য ও সেবা চালু করবে, গ্রাহককেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করবে এবং নিরাপদ, দ্রুত ও সহজলভ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করবে। এর মাধ্যমে গ্রাহকরা যেকোনো স্থান থেকে এবং যেকোনো সময়ে সহজে ব্যাংকিং সেবা গ্রহণ করতে সক্ষম হবেন।
এই অংশীদারিত্ব দেশের ডিজিটাল ব্যাংকিং খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে এবং প্রযুক্তিনির্ভর অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার নতুন দিগন্ত উন্মোচন করবে।
উক্ত সভায় ট্রাস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আখলাসুর রহমান ভূইয়া ও জনাব মোঃ কামাল হোসেন সরকার, এসইভিপি ও ব্যবসা বিভাগের প্রধান জনাব মোঃ মাহবুব হোসেন, এসইভিপি ও হেড অব জিএসএসডি ব্রিগেডিয়ার জেনারেল মো; মামুন অর রশিদ,এবং গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাঈমুর রশীদ, ডিরেক্টর ও হেড অব লার্জ অ্যাকাউন্টস জনাব এম. শাওন আজাদ, জেনারেল ম্যানেজার ও হেড অব লার্জ অ্যাকাউন্ট ৪ জনাব মাহবুবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত