বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে- নাসির উদ্দিন এমপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি ও নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে নিজ এলাকায় অত্যন্ত দায়িত্বশীলভাবে কাজ শুরু করার কড়া নির্দেশনা রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। দ্রুত সময়ের মধ্যে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স-সহ জনবল সংকট নিরসন এবং অন্যান্য সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। একজন রোগী যেন চিকিৎসক-নার্সের আচার-আচরণে আশ্বস্ত হতে পারেন, তিনি এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেবেন। শপথ গ্রহণের পর প্রথম সরকারি কার্যক্রম শুরু করতে গিয়ে গত সোমবার বিকেলে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি আরো বলেন, সবচেয়ে বেশিসংখ্যক গণমানুষের কল্যাণে কাজ করে হাসপাতাল। আর হাসপাতালের সেবার মান উন্নয়নের কাজের মাধ্যমেই তিনি তার নির্বাচনী এলাকায় সরকারি কাজ শুরু করেছেন। এর আগে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার প্রকৃত অবস্থা নিজ চোঁখে দেখতে ওয়ার্ডগুলো ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন; খোঁজ নেন চিকিৎসা ও সেবার মান সম্পর্কে। অনেকের শয্যার পাশে দাঁড়িয়ে মনোযোগ সহকারে শোনেছেন তাদের অভিযোগ ও অভিজ্ঞতার কথাগুলো।
এসময় তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে দুইজন ক্লিনার নিয়োগের ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারকে নির্দেশ প্রদান করেন। সুন্দর বাংলাদেশ তথা সুন্দর বড়লেখা উপজেলা বিনির্মাণে তিনি সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা চেয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হাছানের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্নী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি চিকিৎসক ডা. প্রিয়াংকা ভট্টাচার্য্য, মেডিকেল অফিসার ডা. মোছা. শারমিন সুলতানা, জুনিয়র কনসালটেন্ট ও এ্যানেস্থেশিওলজিস্ট ডা. রামেন্দ্র সিংহ, নার্সিং সুপারভাইজার প্রতিভা মন্ডল, প্রধান সহকারী মো. সেলিম রেজা, পরিসংখ্যানবিদ সুমন দাশ সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার বলেন, সংসদ সদস্যের পরিদর্শন আমাদের জন্য ইতিবাচক বার্তা। আমরা দীর্ঘদিন ধরে জনবল ও অবকাঠামোগত নানা সংকটের মধ্যে কাজ করছি। বিষয়গুলো তাকে খোলামেলাভাবে জানিয়েছি। তিনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা আশাবাদী, তাঁর হাত ধরে বড়লেখার চিকিৎসা সেবা ব্যবস্থায় বাস্তব পরিবর্তন আসবে।
এমএসএম / এমএসএম
শ্যামনগরে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ
নপুরায় ভিক্ষার টাকায় চলে জীবন: সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারের পাশে যুব রেড ক্রিসেন্ট
বাম্পার ফলনেও হাসি নেই, ন্যায্য দাম না পেয়ে বিপাকে বকশীগঞ্জের আলুচাষি
কুমিল্লায় পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
গাজীপুরে সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন
কুমিল্লায় পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ঈশ্বরদীতে এক মাদকসেবীর অপ্রত্যাশিত মাদকবিরোধী প্রচারণায়চাঞ্চল্যের সৃষ্টি করেছে
গাজীপুরে সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ: তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ
ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেয়া হলো চিমনি
তারাগঞ্জে ভ্রাম্যমান আদালতে জরিমানা
ঠাকুরগাঁওয়ে প্রায় ২ লাখ টাকার টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার