ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কিউইদের হতাশার আগুনে পোড়ালেন বার্নস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-৬-২০২১ দুপুর ১১:১৪

কিউইদের বাড়া ভাতে রীতিমত ছাই ঢেলে দিয়ে হতাশার আগুনে পোড়ালেন ররি বার্নস। শেষ পর্যন্ত লড়াই করে সেঞ্চুরি হাঁকানো এই ওপেনারের কল্যাণেই  নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে এখন ড্রয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড। আজ রোববার বিকেল ৪টায় পঞ্চম দিনে ১৬৫ রানের লিড নিয়ে ব্যাট করতে নামবে কিউইরা।

এর আগে অভিষিক্ত কনওয়ের রেকর্ড গড়া দ্বিশতকে চড়ে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৭৮ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে টিম সাউদি ও কাইল জেমিসনের দুর্দান্ত বোলিংয়ে বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ১৪০ রান তুলতেই ৬ উইকেট হারায় জো রুটের দল। 

কিন্তু এক প্রান্ত আগলে রেখে দলকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করেন ওপেনার ররি বার্নস। একাই প্রতিরোধ গড়ে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট ওয়ার আগে ২৯৭ বল মোকাবেলায় ১৩২ রান করেন এই ইংলিশ ওপেনার। ক্যারিয়ারের দ্বিতীয় সেরা এই ইনিংস খেলার পথে ১৬টি চারের সঙ্গে একটি ছক্কাও মারেন বার্নস।

যাতে শেষ পর্যন্ত ২৭৫ রানেই শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। কিউইদের পক্ষে মাত্র ৪৩ রানের বিনিময়ে একাই ৬টি উইকেট শিকার করেন সাউদি। এছাড়া ৮৫ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন জেমিসন। বাকী উইকেটটি যায় ওয়াগনরের ঝুলিতে।

এরপর ১০৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ বিকেলে ২ উইকেট হারিয়ে ৬২ রান তুলে চতুর্থ দিন শেষ করে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে চার উইকেট নেয়া অভিষিক্ত পেসার ওলিয়ে রবিনসন একাই উইকেট দুটি তুলে নেন। টম ল্যাথাম ৩০ রানে এবং নেইল ওয়াগনর ২ রানে অপরাজিত আছেন।

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড