ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবরসহ গ্রেপ্তার ২


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৩-১০-২০২১ দুপুর ৩:০

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার লকনাহার গ্রামে আপন বড় ভাইয়ের বউকে ধর্ষণের অভিযোগ উঠেছে দেবরসহ দুইজনের বিরুদ্ধে। এ ঘটনায় গত শনিবার ভুক্তভোগী ওই গৃহবধূ বাদি হয়ে থানায় ধর্ষণ মামলা করলে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন উপজেলার লকনাহার গ্রামের করিম হোসেন দুদু ও সাব্বির হোসেন।

মামলার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে ওই গৃহবধূর স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পর থেকে ওই গৃহবধূ বাড়িতে একাই থাকতেন। গত ৩ মার্চ রাতে তার দেবর করিম হোসেন নাতী সাব্বিরের সহযোগিতায় ওই গৃহবধূর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর থেকে বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের ফলে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হন ওই গৃহবধূ। এখন বিয়ের কথা বলতে গেলে আসামিরা তাকে হত্যার হুমকি দেয়। পরে অন্তঃসত্ত্বা ওই গৃহবধূ সন্তানের পিতৃপরিচয় ও নিরাপত্তার কথা ভেবে ধর্ষণের মামলা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার