অনারের রমজান ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিন স্বপ্নের জর্ডান ভ্রমণের সুযোগ
রমজান উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে অনার বাংলাদেশ। এই আয়োজনে অংশ নিয়ে গ্রাহকেরা জিতে নিতে পারেন জর্ডান ভ্রমণের স্মরণীয় এক সুযোগ। দেশটির ঐতিহাসিক ও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নানা দর্শনীয় স্থান ঘুরে দেখার অভিজ্ঞতা মিলবে বিজয়ীদের। এর পাশাপাশি ক্যাম্পেইনে থাকছে আরও আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার।
বিশেষ এ ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট কিছু অনার ডিভাইস কিনলে মিলবে বিশেষ উপহার। অনারের এক্স ফাইভ সি, এক্স সিক্স সি, এক্স সেভেন ডি, এক্স নাইন সি, ম্যাজিক এইট প্রো, প্যাড এক্স এইট এ, প্যাড এক্স এইট বি ও প্যাড টেন— এসব মডেলের যেকোনোটি কিনলেই গ্রাহকেরা পাবেন নেকব্যান্ড, ইয়ারবাড বা ব্যাকপ্যাক।
এ ছাড়া অনার ৪০০ ও অনার ৪০০ প্রো মডেলে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক। মডেলভেদে ৫ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
জর্ডান ভ্রমণের সুযোগ পেতে অংশ নিতে হবে বিশেষ লটারিতে। শুধু আন্তর্জাতিক ভ্রমণই নয়, রয়েছে দেশীয় ভ্রমণের সুযোগও। বিজয়ীরা জিতে নিতে পারেন ঢাকা–কক্সবাজার ভ্রমণ। পাশাপাশি পুরস্কার তালিকায় আছে স্মার্ট টিভি, এয়ার ফ্রায়ার ও হোম থিয়েটার সিস্টেম।
লটারিতে অংশ নিতে এবং তাৎক্ষণিক অফার পেতে ক্রয়ের সময় ডিভাইসের আইএমইআই নম্বর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে এসএমএসের মাধ্যমে নিশ্চিতকরণ ও অফারের বিস্তারিত জানানো হবে।
উৎসবের আনন্দে বাড়তি রঙ যোগ করতেই এ আয়োজন। বিশেষ ছাড়, ক্যাশব্যাক, ভ্রমণ ও লাইফস্টাইল উপহারের সমন্বয়ে গ্রাহকদের জন্য জমজমাট ঈদ অভিজ্ঞতা উপহার দিতে চায় অনার বাংলাদেশ।
এমএসএম / এমএসএম
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে