ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি ও বিজিবির সমন্বিত অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার
কুড়িগ্রামের ভূরুংগামারী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়ন-এর থানাঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুংগামারী সার্কেল এএসপির নেতৃত্বে বাংলাদেশ পুলিশ-এর একটি দল এবং বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর ২২ ব্যাটেলিয়ন বিজিবি কুড়িগ্রাম ময়দান বিওপির সদস্যরা যৌথভাবে মাদকবিরোধী গোপন অভিযান শুরু করেন।
পুলিশের কাছে তথ্য ছিল, ভারতীয় সীমান্ত অতিক্রম করে গাঁজার একটি চালান ভূরুংগামারী সদরে প্রবেশ করবে এবং পরে নাইট কোচযোগে ঢাকায় পাচার করা হবে। এ সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করেন। অভিযান চলাকালে থানাঘাট এলাকার একটি স্থানীয় মসজিদের সামনের পাকা সড়কে লাল স্কচটেপে মোড়ানো একটি পরিত্যক্ত প্যাকেট দেখতে। পান তারা। পরে প্যাকেটটি তল্লাশি করে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, এলাকায় পুলিশ ও বিজিবির তৎপর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গাঁজার প্যাকেটটি ফেলে দ্রুত ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে যায়।
এ ঘটনায় ভূরুঙ্গামারী সার্কেল এর এএসপি মুনতাসির মামুন মুন জানান সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে । উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ