বোদায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ
পঞ্চগড়ে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ টি পরিবারের মাঝে ঢেউটিন ও খাদ্য সহায়তা প্রদান করেছেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা পরিষদ চত্বরে এসব ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বোদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায় প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, মাড়েয়া ইউনিয়নে হঠাৎ অগ্নিকাণ্ডে ২টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ প্রদান করা হয়েছে। এর আগে প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে কম্বল ও খাদ্য সামগ্রী সহায়তা দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, শনিবার ২১ ফেব্রুয়ারী রাতে উপজেলার মাড়েয়া ইউনিয়নের জংলীপীর গ্রামের খোতির উদ্দীনের পুত্র তবিবর রহমান ও নবিবর রহমানের বসত বাড়ীর ৫টি ঘর পুড়ে ভস্মিভূত হয়। আগুনে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় জানা গেছে। প্রশাসন সূত্রে জানা যায়, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়