ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

রহমতের ৭ রমজানে ভূরুঙ্গামারীতে টিসিবির ন্যায্য মূল্যে পণ্য বিতরণ


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৫-২-২০২৬ বিকাল ৫:১৪

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। রহমতের ৭ রমজানে আয়োজিত এই কার্যক্রমে নিম্নআয়ের অসংখ্য পরিবার উপকৃত  হয়েছেন। উপজেলার নির্ধারিত ডিলার পয়েন্টগুলোতে সকাল থেকেই উপকারভোগীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে টিসিবির পণ্য সংগ্রহ করেন তারা। বিতরণকৃত পণ্যের মধ্যে ছিল ৫কেজি চাল, ২লিটার সয়াবিন তেল, ২কেজি মসুর ডাল, চিনি ১কেজি ও ছোলা ১কেজি এসব পন্যের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০টাকা।৬০০টাকায় পাঁচ ধরনের পণ্য পাচ্ছেন উপকার ভুগি সাধারণ মানুষ।যা   রমজান মাসে অত্যন্ত চাহিদাসম্পন্ন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত মূল্যে এসব পণ্য বিক্রি করা হয়, যাতে বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব থেকে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পান। প্রতিটি কার্ডধারী পরিবার নির্দিষ্ট পরিমাণ পণ্য গ্রহণের সুযোগ পায়।স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্বচ্ছতা নিশ্চিত করেন।
উপকারভোগীরা জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হয়। টিসিবির এই উদ্যোগ তাদের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করছে। তারা সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
উল্লেখ্য, রমজান মাস জুড়ে দেশব্যাপী টিসিবির ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে, যা নিম্নআয়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করছে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার