এসিআই লজিস্টিকস (স্বপ্ন)-এর সাথে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করল জাপানের শীর্ষস্থানীয়
জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং লিমিটেড, এসি আই লজিস্টিকস (স্বপ্ন)-এর সাথে পার্টনার হতে সম্মত হয়েছে । সমস্ত আইনগত অনুমোদন সাপেক্ষে মিতসুই এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেড বৈদেশিক মুদ্রায় নির্ধারিত রুপান্তরযোগ্য ঋণ সুবিধা এসি আই লজিস্টিকসকে প্রদান করবে । এই পার্টনারশীপ একটি কাঠামোবদ্ধ রুপান্তরযোগ্য ঋণ সুবিধার মাধ্যমে বাস্তবায়িত হবে । এসি আই লজিস্টিকস, এসি আই লিমিটেড এর একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান, যার অধীনে বাংলাদেশের সর্ববৃহৎ রিটেইল চেইন “স্বপ্ন” পরিচালিত হয় । সারাদেশে স্বপ্নের এখন ৮৩৫টিরও বেশি আউটলেট আছে
২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিকেল ৪টায় এসিআই সেন্টারে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন -এসিআই পিএলসি-এর চেয়ারম্যান জনাব এম. আনিস উদ্ দৌলা; ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা; এসিআই লজিস্টিকস লি: এর ম্যানেজিং ডিরেক্টর জনাব সাব্বির হাসান নাসির ; মিৎসুই অ্যান্ড কো. (এশিয়া প্যাসিফিক) প্রা: লিমিটেডের কনজিউমার সেন্ট্রিক বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের চিফ অপারেটিং অফিসার জনাব কজুহাইডে নাকাজো (Mr Kazuhide Nakajo); এবং এসিআই ও মিৎসুই উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্দ্ধতন কর্মকমর্তাবৃন্দ। মিতসুই অ্যান্ড কোম্পানী জাপানের অন্যতম প্রতিষ্ঠিত বহুজাতিক প্রতিষ্ঠানের একটি । এই মাল্টিন্যাশনাল কোম্পানী সারা বিশ্বে ৬০টিরও বেশি দেশে বিনিয়োগের পাশাপাশি গভীর কারিগরি জ্ঞান, বৈশ্বিক সোর্সিং দক্ষতা ও বিস্তৃত শিল্পখাতের অভিজ্ঞতা নিয়ে এসেছে। মিতসুই এশিয়া প্যাসিফিক এসি আই লজিস্টিকস এর সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্য্যপূর্ণ পার্টনারশীপ তৈরী করেছে এবং মিতসুই এসি আই লজিস্টিকস এর ভবিষৎ স্ট্র্যাটেজিক ম্যানডেট অর্জন করতে এ প্রতিষ্ঠান সাহায্য করে যাবে । বাংলাদেশের আধুনিক রিটেইলে স্বপ্নের নেতৃস্থানীয় ভূমিকা, বিগত সময়ে স্বপ্নের বিস্তার ও বিস্তৃতি, স্বপ্নের পরিচালন দক্ষতা, ক্রেতাসাধারণকে উন্নতর শপিং অভিজ্ঞতা ও সঠিক মানের পণ্য সরবরাহ স্বপ্নের দক্ষতাকে মিতসুই পর্যবেক্ষণ করে গভীর আস্থা প্রকাশ করেছে ।a
স্বপ্নের পরিচালনা শ্রেষ্ঠত্ব, গর্ভনেন্স, সাপ্লাই চেইন অপটিমাইজেশন ও সাসটেইনেবিলিটিতে ভবিষ্যতে মিতসুই স্বপ্নের সাথে নিবিড়ভাবে কাজ করবে ।
এমএসএম / এমএসএম
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে