পটুয়াখালীর গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত প্রতিবন্ধী রিয়াজ,
পটুয়াখালী গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রিয়াজ খান (২৫) নামে এক প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে জানা যায় যে রিয়াজ খানের পিতা, মৃত্যু মোঃ ইয়াসিন খান প্রতিবেশী মৃত্যু মোঃ মোসলেম খানের কাছ থেকে ২০ থেকে ৩০ বছর আগে ৪ একর জমি ক্রয় করেন। পরবর্তীতে দাতা এবং গ্রহীতা দুই জনেই মারা যান। রিয়াজ খানের পিতা মৃত্যু ইয়াসিন খান মারা যাওয়ার পর, রিয়াজ খান প্রতিবেশী দাতা মৃত্যু মোসলেম খানের ছেলেদের কাছে জমি বুঝাই দিবার প্রস্তাব দিলে তারা বিভিন্নভাবে তালবাহানা শুরু করে। পরে রিয়াজ খান স্থানীয় গণ্যমান্য শালীশিদের কাছে বিচার দিলে তারা কাগজপত্র দেখে জমি বুঝিয়ে দেবে বলে আশ্বাস্ত করেন। সালিশ গণ কাগজপত্র দেখে ৪ একর জমির দুই একর রিয়াজ খানকে
বুঝিয়ে দেয়। পরবর্তীতে বাকি দুই একর জমির কাগজপত্র উঠাইয়া সালিশি বসতে পারলে আমরা তোমাকে জমি বুঝিয়ে দেবো বলে সালিশগণ চলিয়ে যায়।
রিয়াজ খান দীর্ঘ এক বছর পরে তাদের সকল দলিল ও পর্চাসহ কাগজপত্র উঠিয়া শালীশদেরকে খবর দিলে শালিশগন পুনরায় গতকাল মঙ্গলবার বেলা ২ ঘটিকার সময় কাগজ দেখে রায় দেন যে এই ৪একর জমির মালিক ইয়াসিন খান ও তার ছেলে রিয়াজ খান। এই কথা শুনে প্রতিপক্ষ মৃত্যু মোসলেম খানের ছেলে লিটু খান, ফোরকান খান, লোকমান খান, মকবুল খান, ফেরদৌস খান, বাপ্পি খান, রিমন খান, ইউনুস খানসহ সাত আট জন লোক প্রতিবন্ধী রিয়াজ খানকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং বলে জমির উপর তোদের এত লোভ কেন এই কথা বলে সালিশ গনের সামনেই রিয়াজ খানের উপরে হামলা চালায় এবং লাঠি সোঠা দিয়ে ব্যাপক মারধর করে, এতে তার একটি ঠ্যাং ভেঙে যায়। পরে সালিশগন রিয়াজ খানকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে প্রতিবন্ধী রিয়াজ খানের চিকিৎসা চলমান রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রিয়াজ খান বাদী হয়ে গলাচিপা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগের বিষয় গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা লিখিত একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত