ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পবিত্র রমজানে ‘রেমিটেন্স সেবা মাস’ পালন করছে এনআরবিসি ব্যাংক


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৬-২-২০২৬ দুপুর ১:১২

এনআরবিসি ব্যাংক প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে উৎসাহিতকরণ এবং এ সংক্রান্ত সেবার প্রসারে পবিত্র রমজান মাসকে ‘বিশেষ রেমিটেন্স সেবা মাস’ হিসেবে পালন করছে।  এ উপলক্ষ্যে ঈদের আগ পর্যন্ত রেমিটেন্স গ্রহণকারীদের  বিশেষ উপহার প্রদান করা হচ্ছে।  বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে  এই কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো:  তৌহিদুল আলম খান। এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক  মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ফয়সল আহমেদ, চিফ রিস্ক অফিসার সিরাজুল আমিন আহমেদ, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার  রাশেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক  ড. মো. তৌহিদুল আলম খান বলেন, এনআরবিসি ব্যাংক রেমিটেন্সনির্ভর ব্যাংক  হিসেবে প্রবাসী আয় সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার  দিয়ে আসছে। পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রেমিটেন্স খাতকে ব্যাংকের অন্যতম কৌশলগত সেবা খাত হিসেবে বিবেচনা করছে। প্রবাসীদের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে এই উপহার প্রদান করা হচ্ছে। 
দেশব্যাপী শাখা ও উপশাখা নেটওয়ার্কের মাধ্যমে প্রবাসী আয় দ্রুত, নিরাপদ ও সহজ উপায়ে গ্রাহকের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। রেমিটেন্স গ্রাহকদেও সেবার মানোন্নয়নে ইতোমধ্যে সব আউটলেটে পৃথক ‘রেমিটেন্স সার্ভিস ডেস্ক’ চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রমজান মাসব্যাপী বিশেষ উপহার বিতরণ কর্মসূচি  পালন করা হচ্ছে। 

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত