পটুয়াখালীর দুমকিতে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে ৫ জনকে জখম, এজাহারের এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার
পটুয়াখালীর দুমকি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলায় এক নারীসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা হওয়ার এক ঘণ্টার মধ্যেই দুই মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক তিনটার দিকে দুমকি থানার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা কলেজ রোডস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে প্রতিবেশীদের ওপর হামলা চালায়।
আহতরা হলেন নজরুল ইসলাম (২৮), সাফিয়া বেগম (৫২), সোহরাব হোসেন (৫০), আবুল হোসেন (৬৫) ও সাইদুর রহমান মুসা (২৫)। তাঁদের মধ্যে সাফিয়া বেগমের ডান হাতের বাহু, কপাল ও বাম হাতের কবজিতে ধারালো অস্ত্রের আঘাত লাগে। অন্যরাও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাফিয়া বেগমের অবস্থার অবনতি হলে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।
এ ঘটনায় ফিরোজ আলম শাওন (৩৫), সিদ্দিকুর রহমান (৫৫), সজল মৃধা (২৬), নুরন্নাহার (৫০) ও শাম্মী (২০)-এর নাম উল্লেখ করে মামলা হয়েছে। দুমকি থানায় দায়ের করা মামলায় বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে ফিরোজ আলম শাওন ও সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত