তানোরে শসার কেজি ১০০ টাকা, লেবুর হালি ৬০ টাকা
রাজশাহীর তানোরে রোজার শুরুতেই আলু ছাড়া প্রতিটি সবজির দাম বাড়তি। আলু বাদে প্রতিটি সবজির দাম ৫০ টাকা কেজির ঊর্ধ্বে। রোজার শুরুতে এমন সবজির দামে হতাশ ক্রেতারা।এ ছাড়াও অতিরিক্ত খাজনা আদায়ের কারণেও বেড়েছে সবজির দাম বলেও মনে করছেন ক্রেতা বিক্রেতারা। ফলে বাজার মনিটরিংয়ের জোর দাবি জানিয়েছেন ভোক্তারা। আবার আলুর দাম না থাকার কারণে চরমভাবে লোকসানে পরতে হচ্ছে চাষিদের।গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) পৌর এলাকার তালন্দ হাটে গিয়ে দেখা যায়, যেসব সবজি এক সপ্তাহ আগে ৫০ টাকার নিচে বিক্রি হয়েছে। সেসব সবজি সিন্ডিকেটের মাধ্যমে ৬০ টাকা থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।রোজার সময় চাহিদা বেড়ে যায় শসা-লেবুর। যেই শসা গত সপ্তাহে ৩০ টাকা থেকে ঊর্ধ্বে ৪০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। সেই শসা ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। লেবুর হালি ছিল ২৫ টাকা থেকে ৩০ টাকায়, সেই লেবু বিক্রি হচ্ছে ৬০ টাকা হালিতে।এক ক্রেতা জানান, প্রতিটি সবজির দাম হঠাৎ করেই বেড়ে গেছে। দুই হালি লেবুর দাম ধরা হয়েছে ১২০ টাকা, এক কেজি শসা ১০০ টাকা, ছোট সাইজের এক হালি কলা ৩০ টাকা, বেগুন এক কেজি ৭০ টাকা, টমেটো ৬০ টাকা কেজি। অথচ গত সপ্তাহে এসব সবজি বিক্রি হয়েছে ৫০ টাকার নিচে।বিক্রেতারা জানান, হঠাৎ করেই সবজির সরবরাহ কম। বিশেষ করে লেবু, শসা এবং কলার সরবরাহ নেই বললেই চলে। সব সবজি বাড়তি দামে কেনা হয়েছে। যার কারণে বাড়তি দামে বিক্রি হচ্ছে।এ ছাড়াও খাজনা আদায়ের নামে এক প্রকার চলে চাঁদাবাজি। অতিরিক্ত খাজনা আদায়ের কারণে ৫-৭ টাকা করে কেজি প্রতি বাড়তি দাম। জমি থেকে হাটে আসা মাত্রই দ্বিগুণ দাম হয়ে যায়।কারণ দফায় দফায় খাজনা দিতে হয়। একটি হাস বা মুরগি কিনলে রশিদ ছাড়াই ক্রেতাকে দিতে হয় ১০ টাকা এবং বিক্রেতাকে দিতে হয় ১০ টাকা করে। এভাবেই খাজনা আদায়ের নামে চলছে নীরব চাঁদাবাজি।ক্রেতারা জানান, গত রমজান মাসে সবজিসহ নিত্যপণ্যের দাম ছিল স্বাভাবিক পর্যায়ে। নাগালের মধ্যেই ছিল। কিন্তু নতুন সরকার আশার পরেই রোজার শুরুতেই সিন্ডিকেটের মাধ্যমে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম। এ উপজেলার জনসাধারণের আয় হচ্ছে কৃষি ফসল উৎপাদন।গত মৌসুমে আলুতে ধরা খেয়ে অনেকে পথে বসে গেছে। নতুন সরকার যদি বাজার মনিটরিং জোরদার না করে তাহলে শুরুতেই ধাক্কা খেতে হবে। ফুঁসে উঠবে নিম্ন ও মধ্যবৃত্তরা।
এ কারণে প্রথম কাজ হবে বাজার মনিটরিং জোরদার করে সিন্ডিকেট ভেঙে দিয়ে হাতের নাগালে নিত্যপণ্যের দাম রাখা বলে মনে করছেন ভোক্তারা।
এমএসএম / এমএসএম
নরসিংদীতে ৬৮ লাখ ৮০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, বিক্রেতাকে জরিমানা
কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ
নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ
শ্যামনগরে অপহরণের ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
মান্দায় কাজ না করেই কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ
জগন্নাথপুর–সুনামগঞ্জ সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বরিশালের দুইটি উপজেলার ১৯৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধানশিক্ষক
নোয়াখালী ইবনে সিনা হাসপাতালে পৌর ব্যবসায়ী সমিতির সদস্যদের মতবিনিময় সভা
আবারও ৮ জনের নিয়োগ বিতর্কে সিডিএ
চাঁপাইনবাবগঞ্জে সমাজসেবা ও এনএসআই অফিসের সামনের নতুন রাস্তার উদ্বোধন
নওগাঁ সরকারি কলেজের ছাত্রীকে যৌন হয়রানি: এআই ক্যামেরার সহায়তায় যুবক গ্রেপ্তার
পাঁচবিবিতে পাটের দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি