ভূরুঙ্গামারীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শান্তি-শৃঙ্খলা রক্ষা, সড়ক, নিরাপত্তা, স্বাস্থ্য ,মাদক নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ফেব্রুয়ারি) সকাল ১১.০০মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিজিবি ক্যাম্পের সুবেদারগণ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মোঃ আজিজুর রহমান স্বপন উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ,প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,স্হালবন্দ আমদানি রপ্তানি সমিতির আহবায়ক ইফতেখারল ইসলাম শ্যামাএবং দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি এস এম মহিবুল নঈম সিমন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,পুলিশ সমাজের প্রতিনিধি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সড়কে যানজট রোধ, মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকার আহ্বান জানানো হয়।সবার শুরুতেই গত মাসের আইনশৃঙ্খলা মিটিং মিনিংসএ কপি উপস্থিত সকলের সদস্য হাতে তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেন বলেন উপজেলার সার্বিক পরিবেশ শান্তি পূর্ণ বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সমস্যা সমাধানে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ,সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজকে একযোগে কাজ করতে হবে ।এবং জনগণের সহযোগিতায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ভূরুঙ্গামারী গড়ে তোলা সম্ভব।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ