ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত নতুন চিকিৎসক যোগদান
ডাঃ সংকট কাটিয়ে সেবায় স্বস্তি, চিকিৎসক সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ জনে। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে অবশেষে স্বস্তি ফিরেছে। গত ১২ ডিসেম্বর দৈনিক সকালের সময় পত্রিকায় “চিকিৎসা সেবা ব্যাহত, ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ সংকট” শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার প্রজ্ঞাপন নং ০৫.০০.০০০০.১৪৭.১১.০১১.২৫-৪০, তারিখ ২২ জানুয়ারি ২০২৬ ইং অনুযায়ী জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে নতুন চিকিৎসকদের নিয়োগ প্রদান করা হয়। পরবর্তীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ (পার-২ অধিশাখা), বাংলাদেশ সচিবালয়, ঢাকা-এর প্রজ্ঞাপন নং৪৫.০০.০০০০.১৪৮.১১.০০২.২৫-১৪১, তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং মোতাবেক বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারের মেডিকেল অফিসার পদে তাদের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়।
সরকারি এ সিদ্ধান্তের ফলে একসঙ্গে সাতজন নতুন চিকিৎসক এ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন-২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে যোগদান করেন
ডাঃ মোঃ যোবায়ের হোসেন, ইমার্জেন্সি মেডিকেল অফিসারডাঃ লুবনা বিনতে মোস্তফা,সহকারী সার্জন (অর্থোপেডিক্স এন্ড ট্রমাটোলজি)ডাঃ তানজিমা তাসনিম,সহকারী সার্জন (অফথালমোলজি)ডাঃ আশরাফিয়া আক্তার,সহকারী সার্জন (গাইনি এন্ড অবস)ডাঃমোঃ মাহমুদুল ইসলাম নিলয়, সহকারী সার্জন (পেডিয়াট্রিকস)এর আগে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে যোগদান করেন,ডাঃমোঃ জয়নাল আবেদীন, সহকারী সার্জন (মেডিসিন)ডাঃ নূরেশ মাকসুদ নিশাত,সহকারী সার্জন (সার্জারি)নতুন চিকিৎসকদের যোগদানের ফলে হাসপাতালটিতে বর্তমানে মোট চিকিৎসকের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। এতে জরুরি বিভাগ, সার্জারি, মেডিসিন, শিশু, গাইনি, অর্থোপেডিক্স ও চক্ষু বিভাগে চিকিৎসা সেবা আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উপজেলার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটের কারণে ভোগান্তির শিকার হচ্ছিলেন। নতুন সাতজন চিকিৎসকের যোগদানের মাধ্যমে স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন আসবে এবং রোগীরা এখন স্থানীয়ভাবেই বিশেষায়িত সেবা পাবেন—এমন প্রত্যাশা এলাকাবাসীর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ