মাদারীপুরে খাল পুনঃখননের উদ্যোগে আশার আলো, তিন ফসলের স্বপ্নে কৃষকরা
মাদারীপুরের ডাসার উপজেলায় দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা ও পানিশূন্য হয়ে পড়া খালগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। মৃতপ্রায় এসব খাল পুনরুজ্জীবিত করে স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনতে ইতোমধ্যে একটি তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট সরকারি দফতরে পাঠানো হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, খালগুলো সম্পূর্ণভাবে খনন ও সচল করা গেলে কৃষকরা বছরে তিনটি ফসল ঘরে তুলতে সক্ষম হবেন।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার ভুরঘাটা–বয়াতীবাড়ী খাল একসময় নৌযান চলাচলের গুরুত্বপূর্ণ পথ ছিল। বড় ইঞ্জিনচালিত নৌকা এ খাল দিয়ে চলাচল করত, আর কৃষিপণ্য পরিবহনের অন্যতম মাধ্যম হিসেবেও এটি ব্যবহৃত হতো। কিন্তু সময়ের পরিক্রমায় খালটি এখন প্রায় মৃতপ্রায়—স্বাভাবিক পানি প্রবাহ নেই বললেই চলে। ফলে আশপাশের বিস্তীর্ণ কৃষিজমিতে তীব্র সেচসংকট দেখা দিয়েছে। একই চিত্র জেলার আরও অনেক খালে; পানির অভাবে কৃষকরা চরম দুর্ভোগে রয়েছেন।
কৃষকদের এই সংকট বিবেচনায় নিয়ে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শুক্রবার দুপুরে খালগুলো পরিদর্শন করেন। তিনি দ্রুত পুনঃখননের মাধ্যমে খালগুলো সচল করার আশ্বাস দেন। এতে প্রান্তিক কৃষকদের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
সংসদ সদস্য জানান, প্রকল্পগুলো দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
এদিকে এলজিইডি সূত্রে জানা গেছে, মরণদশায় থাকা খালগুলো অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠানো হচ্ছে। উপজেলা প্রশাসনের মতে, খালগুলো পুনঃখনন করা হলে সেচব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং বছরে তিন ফসল ফলানোর সম্ভাবনা বাস্তবে রূপ নেবে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত