ঢাকা রবিবার, ১ মার্চ, ২০২৬

বড়লেখায় বিএনপি নেতার বিরুদ্ধে ১০ কোটি টাকার সরকারি ভূমি জবর-দখলের অভিযোগ


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১-৩-২০২৬ দুপুর ২:২৪
মৌলভীবাজারের বড়লেখায় এক বিএনপি নেতার বিরুদ্ধে রেলওয়ের অন্তত ১০ কোটি টাকার মূল্যের সরকারি ভূমি জবর-দখল করে মার্কেট নির্মাণের অপচেষ্ঠা চালানোর অভিযোগ ওঠেছে। রেলওয়ের লীজ গ্রহীতার সাথে সমঝোতার মাধ্যমে ২০২৪ সালের ফেব্রæয়ারিতে সরকারি বরাদ্দে উক্ত রেলওয়ের ভূমি ভরাট করে সবজিবাজার স্থানান্তর করেন পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। 
 
চব্বিশে গণঅভ্যুত্থান পরবর্তী আওয়ামী লীগ সরকারের পতনে মেয়র কামরানও পালিয়ে যান। আর এই সুযোগে বিএনপির প্রভাব দেখিয়ে উক্ত রেলওয়ের ভূমি জবর-দখলে নামেন বড়লেখা পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবাদুর রহমান এবাদ। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারে আমলে তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রভাব দেখিয়ে পার্শ্ববর্তী আব্দুল হান্নান মাস্টারের লীজের ভূমি জবরদখল করেছেন।    
 
এর আগে ২০২৫ সালে একই কায়দা আদালতের স্থিতাবস্থা অমান্য করে তিনি ও তার সহযোগিরা রেলওয়ের ভূমির আরেক লীজ গ্রহীতা সাবেক প্রধান শিক্ষক আব্দুল হান্নানের লীজকৃত ৫১ শতক ভূমি জবর-দখল করে টিনসেট ঘর নির্মাণ ও গাছপালা রোপন করেন। এব্যাপারে লীজ গ্রহীতার ছেলে মঞ্জুরুল হান্নান আদালতে পিটিশিন মামলা (নম্বর-০৯/২৫) করলে আদালত উক্ত ভূমির ওপর স্থিতাবস্থা জারি করেন।   
 
সরেজমিন ও ভোক্তভোগি বড়লেখা পৌরশহরের বারইগ্রাম এলাকার নুরুল ইসলামের স্ত্রী করিমা পারভিনের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বড়লেখা রেলস্টেশনের পশ্চিম-উত্তর দিকের সরকারি খাদ্য গুদামের পশ্চিমের জেএল নং-৬৮, দাগ নং-৩২৫ এর ৪৬ শতক রেলওয়ের ভূমি তার বাবা আব্দুল মতিন কৃষিলিজ নিয়ে ভোগাধিকার করছিলেন। বাবার মৃত্যুর পর উক্ত ভূমি তার ভোগাধিকারে ছিল। কিন্ত হঠাৎ বারইগ্রামের মৃত ফরিজ আলীর ছেলে এবাদুর রহমান এবাদ আমাদের লীজের ভূমি জবদখলের পায়তারা চালালে তিনি তার বিরুদ্ধে স্বত্ত¡ মামলা করেন। মামলা চলমান অবস্থায় ২০২৪ সালের শুরুতে পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী উক্ত ভূমিতে পৌরসভার সবজি বাজার স্থানান্তরের প্রস্তাব দিলে রেলওয়ে কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তিনি তাতে রাজি হন। এরপর পৌর কর্তৃপক্ষ উক্ত নিচু ভূমিতে সরকারি প্রকল্পে কয়েক লাখ টাকার মাটি ভরাট করে সবজি বাজার চালু করেন। ওই বছরের ৮ মার্চ প্রধান অতিথি হিসেবে তৎকালিন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী শাহাব উদ্দিন সবজি বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কিন্তু চব্বিশের জুলাই-আগষ্ট পট-পরিবর্তনে পৌরমেয়র আত্মগোপন করায় তা জবর-দখলের পায়তারা চালান বিএনপি নেতা এবাদুর রহমান এবাদ ও তার সহযোগিরা। একপর্যায়ে তিনি মাটি ভরাট ও দোকান কোটা তৈরীর মালামাল মজুত করতে থাকেন।  
 
উল্লেখ্য, এবাদুর রহমান এবাদ দীর্ঘদিন ধরে উক্ত ভূমি জোরপূর্বক জবর-দখলের অপচেষ্টায় লিপ্ত থাকায় লিজ গ্রহীতা করিমা পারভীন উক্ত ভূমির ওপর মৌলভীবাজার সহকারি জজ আদালতে (বড়লেখায়) স্বত্ব মামলা (১৪৮/২০১৫) দায়ের করেন। আদালত উক্ত ভূমির ওপর নিষেধাজ্ঞা জারি করেন যা অদ্যাবধি বহাল। কিন্তু বিএনপি নেতা এবাদ দেশের পটপবির্তনের সুযোগে আদালতের স্থিতাবস্থার জারির আদেশ অমান্য করে ২৫ জানুয়ারি উক্ত ভূমিতে টিনসেট ঘর নির্মাণের লক্ষ্যে খুঁটি পুতার ও মাটি ভরাটের কাজ শুরু করলে লীজ গ্রহীতাবাঁধা দিতে গেলে দেশিয় অস্ত্রসস্ত্রে তাকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালায়। এসময় প্রত্যক্ষদর্শীরা তাকে রক্ষা করেন।
 
করিমা পারভিন জানান, তার বাবা মৃত আব্দুল মন্নান উক্ত ৪৬ শতাংশ ভূমি রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে ৯৯ বছরের স্থায়ী কৃষি লিজ নেন। ৫০-৬০ বছর ধরে উক্ত ভূমি তাদের দখলে রয়েছে। তারা বাবা মারা যাওয়ার পর তিনি ভোগাধিকার করেন। এবাদুর রহমান এবাদ উক্ত ভূমি জবর-দখলের অপচেষ্টায় লিপ্ত হলে তিনি আদালতে স্বত্ব মামলা করেন। আদালত উক্ত ভূমির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। দীর্ঘদিন সে নীরব থাকলেও চব্বিশ পরবর্তী আমার লীজের ভূমি পুনরায় জবর-দখলের অপচেষ্ঠা চালায়। ২৫ জানুয়ারি ঘর তৈরী করতে গেলে আমি তাকে বাঁধা দিতে গেলে সে ও তার দলবল আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিলে থানা পুলিশ কাজ বন্ধ করেছে। তবে, আমি শংকিত সে যেকোন সময় সে আবার জবর-দখলের অপচেষ্টা করতে পারে। আওয়ামী লীগের আমলে সে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে হান্নান মাস্টারের লীজের ভূমি জোরপূর্বক দখল করেছে। এখন বিএনপির পদ ভাগিয়ে আমারও লীজের ভূমি জবর-দখল মিশনে মেতে ওঠেছে।
 
এব্যাপারে বিএনপি নেতা এবাদুর রহমান এবাদ জানান, এই ভূমি তার মৌরসি। এব্যাপারে আদালতে মামলা চলমান এবং স্থিতাবস্থা জারি রয়েছে। স্থিতাবস্থা জারি অবস্থায় কেন উক্ত ভূমিতে দোকানঘর তৈরীর চেষ্টা চালাচ্ছেন এবং ইতিপূর্বে আরেক লীজ গ্রহীতা আব্দুল হান্নানের ভূমিতে স্থাপনা নির্মাণ ও গাছপাল রোপন করে জবর-দখল করলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসন বাঁধা দেওয়ায় কাজ বন্ধ করে দিয়েছেন।

আরমান / আরমান

নওগাঁয় পলিনেট হাউজে সবজির চারা উৎপাদন করে লাভবান লিটন

রৌমারীতে ৪৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে পেঁয়াজের বীজ চাষে স্বপ্ন দেখছেন কৃষকরা

দূনীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকল পর্যায়ের কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে,সংস্কৃতি মন্ত্রী

তেতুলিয়ায় এইচ আর এলপিজি অটো ফিলিং স্টেশনে অবৈধভাবে রান্নার সিলিন্ডারে রিফিল হচ্ছে এলপিজি গ্যাস 

ইফতার মাহফিলে গিয়ে জনতার হাতে আটক পিরোজপুর ২ আসনের সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম

গাগলাজুর-তেঁতুলিয়া সড়ক, কাজের গাফিলতির প্রতিবাদে মানববন্ধন

ধামইরহাটে শিশু সুরক্ষায় সাংবাদিকদের নিয়ে মত বিনিময়সভা

ভূরুঙ্গামারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

রায়গঞ্জে রাজপথের আন্দোলন থেকে জনসেবার স্বপ্ন রিপন সরকারের এগিয়ে চলা

তাড়াশে খিরার ভালো ফলন ও দাম পেয়ে লাভবান কৃষক

স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জলাতঙ্কের ভ্যাকসিন, ভোগান্তিতে রোগীরা

তানোরে ছাত্রদল নেতা ও শিক্ষক পরকীয়া করতে গিয়ে আটক, অতঃপর বিয়ে