আশুলিয়ার মিথ্যা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
রাজধানীর শিল্প শহর আশুলিয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও অপ-প্রচার করার প্রতিবাদে এলাকাবাসি মানব বন্ধন করেছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন আশুলিয়ার বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম আপত্তিকর ও মিথ্যা অপ্রপ্রচার করে। তার ধারাবাহিকতায় রবিবার দুপুরে আশুলিয়ার সিএনবি সড়কের এলাকা বাসি আমজাদ ও হেফাজত নেতা মাসউদ মোস্তফার বিরুদ্ধে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। উক্ত মানববন্ধন থেকে এলাকাবাসী অভিযোগ করে বলেন,গত কয়েকদিন ধরে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও আপত্তিকর মন্তব্য করায় আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার ও হেফাজত নেতা মাসউদ মোস্তফাকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। মানববন্ধন থেকে প্রশাসনের নিকট এমন দাবি জানিয়েছেন এলাকার সর্ব শ্রেনীর জনগণ। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার হোসেন আলী মাষ্টার, খালেক মেম্বার,স্থানীয় নেতা আলমগীর মাদবর, সবুজ ও বিশিষ্ট ব্যাবসায়ী নজরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য আরো অনেকে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার