ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১-৩-২০২৬ দুপুর ২:৫৬
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনে ভূরুঙ্গামারীতে উদ্‌যাপিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে একটি আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়।
 
র‍্যালিতে দলীয় নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। উপজেলা এনসিপির সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণের সভাপতিত্বে সভায়  উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ১নংযুগ্ন সমন্বয়ক মোর্শেদুল  রহমান আনিস,নূরন্নবী মিয়া,সদস্য কুড়িগ্রাম জেলা মফিজুল ইসলাম, আহত জুলাই যুদ্ধা।
 
উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, বৈষম্য বিরোধী আন্দোলনে নেতা ইয়াকুব রহমান শ্রাবন প্রমুখ । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,সোনারহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল হোসেন এবং উপজেলা জাসাস কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম মহিবুল নঈম সিমন। সাংবাদিক বৃন্দ,সহ এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় সভায় উপস্থিত ছিলেন। 
 
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জাতীয় নাগরিক পার্টি দেশের গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তারা সংগঠনকে আরও শক্তিশালী ও জনমুখী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।   একই সঙ্গে ভবিষ্যতে দলীয় কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
 
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আরমান / আরমান

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার