তানোরে বাস স্ট্যান্ড না থাকায় যানজটে পথচারীদের চরম দুর্ভোগ
রাজশাহীর তানোরে বাসস্ট্যান্ড না থাকায় থানা মোড়ে দাঁড়িয়ে থাকে যাত্রীবাহী বাস, সিএনজি, অটো ভ্যানসহ অটো গাড়ি। ফলে, থানা মোড় থেকে গোল্লাপাড়া বাজার পর্যন্ত লেগে থাকা যানজটে দুর্ভোগে পড়তে হচ্ছে চলাচলকারী যানবাহনসহ পথচারীদের। অন্যদিকে যাত্রীছাউনি না থাকায় বর্ষা মৌসুমে যানবাহনের জন্য অপেক্ষমাণ যাত্রীদের পড়তে হয় দুর্ভোগে। তবে, তানোর গোল্লা পাড়া বাজার চত্বরে তৈরি করা মিনি বাসস্ট্যান্ড ব্যবসায়ীদের দখলে চলে গেছে। সংশ্লিষ্টরা বলছে, রাজশাহী থেকে ছেড়ে আসা আমনুরাগামী বাস দাঁড়িয়ে থাকে থানা মোড়ের পশ্চিমের রাস্তায় এবং আমনুরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকে থানা মোড়ের দক্ষিণের থানার গেটের সামনের রাস্তায়। দীর্ঘদিনেও তানোর বাসস্ট্যান্ড তৈরি না করায় বাধ্য হয়েই মোড়ের দুই পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকে যাত্রীবাহী বাস। ফলে, যানজটের সৃষ্টি হচ্ছে এবং প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও। তানোর মোড়ের চেইন মাস্টার মমিনুল হক মমিন বলেন, তানোর বাসস্ট্যান্ড না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসচালক, যাত্রীসহ পথচারীদের। তিনি বলেন, থানা মোড়ের ছোট এই চত্বরের রাস্তায় যাত্রীদের উঠানামা করার জন্য বাধ্য হয়েই থামাতে হয় বাস। আরও জানান এই মোড়েই সিএনজি, অটো গাড়িও দাঁড়িয়ে থাকায় পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত বাসস্ট্যান্ড তৈরির দাবি জানিয়েছেন তিনি।
সিএনজিচালক মহাসীন আলী বলেন, বাস ও সিএনজি স্ট্যান্ড না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারী যানবাহন ও পথচারীদের। কলেজ গেটের ভেতরের ফাঁকা জায়গায় সিএনজি জড়ো করে রাখা হয়েছে, সেখান থেকে সিরিয়ালের জন্য ২/১ সিএনজি থানা মোড়ে এনে যাত্রী তুলে ছেড়ে যায়। তিনি বাসস্ট্যান্ডসহ সিএনজিস্ট্যান্ড নির্মাণের দাবি জানান। একই সঙ্গে ছোট থানা মোড়ে যানজট নিরসনে গোল চত্বর তৈরি খুবই জরুরি।থানা মোড়ের চা-দোকানি বিপুল কুমার দাস বলেন, তিন মাথারছোট এই মোড়ে বাস, সিএনজি ও অটো ভ্যান ও অটো গাড়ি দাঁড়িয়ে থাকার পাশাপাশি পথচারীদের কেউ এই মোড় দিয়েই চলাচল করতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। তিনি বলেন, থানা মোড়ে যানজট লেগে থাকে সব সময়ই।
পথচারী মনজুর রহমান বলেন, মোড় দিয়ে শিক্ষার্থীসহ সবাইকেই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। রাস্তা প্রশস্ত ও গোল চত্বর করা জরুরি।তানোর পৌরসভার কার্যসহকারী মাহাবুর রহমান বলেন, দীর্ঘদিন আগে থানা মোড়ের রাস্তা প্রশস্তসহ গোল চত্বর নির্মাণের নকশা তৈরি করে বাজেটের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছিল। কিন্তু বরাদ্দ আসেনি। তিনি বলেন, বাসস্ট্যান্ড তৈরির জন্য জায়গা সংকুলানের উদ্যোগ নিয়ে আর এগোনো যায়নি।
এমএসএম / এমএসএম
নরসিংদীতে ৬৮ লাখ ৮০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, বিক্রেতাকে জরিমানা
কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ
নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ
শ্যামনগরে অপহরণের ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
মান্দায় কাজ না করেই কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ
জগন্নাথপুর–সুনামগঞ্জ সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বরিশালের দুইটি উপজেলার ১৯৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধানশিক্ষক
নোয়াখালী ইবনে সিনা হাসপাতালে পৌর ব্যবসায়ী সমিতির সদস্যদের মতবিনিময় সভা
আবারও ৮ জনের নিয়োগ বিতর্কে সিডিএ
চাঁপাইনবাবগঞ্জে সমাজসেবা ও এনএসআই অফিসের সামনের নতুন রাস্তার উদ্বোধন
নওগাঁ সরকারি কলেজের ছাত্রীকে যৌন হয়রানি: এআই ক্যামেরার সহায়তায় যুবক গ্রেপ্তার
পাঁচবিবিতে পাটের দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি