ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

আন্ধারীঝার বাজারের অবকাঠামোগত উন্নয়ন: বদলে গেছে উপজেলার বিভিন্ন হাট বাজারের চিএ


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২-৩-২০২৬ দুপুর ৩:৪৫

অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবায়িত ‘প্রভাতী’ প্রকল্পের আওতায় আন্ধারীঝার বাজারের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে এবং বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর অর্থায়নে এ উন্নয়ন কার্যক্রম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝার ইউনিয়নে পরিচালিত হয়।
এ প্রকল্পের আওতায় আন্ধারীঝার বাজারে নির্মাণ করা হয়েছে উন্নত ড্রেনেজ ব্যবস্থা, পাকা শেড, স্যানিটেশন সুবিধা এবং নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা। পাশাপাশি বাজার প্রাঙ্গণে চলাচলের জন্য প্রশস্ত সড়ক ও পাকা হাঁটার পথ নির্মাণ করা হয়েছে ।   এতে করে ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য একটি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত হয়েছে। দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ
‘প্রভাতী’ প্রকল্পের অন্যতম লক্ষ্য ছিল ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। বাজার উন্নয়নের মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাচ্ছেন। বিশেষ করে নারী উদ্যোক্তা ও নিম্নআয়ের ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব
আন্ধারীঝার বাজারের উন্নয়নের ফলে স্থানীয় কৃষক ও উৎপাদকরা এখন সহজেই তাদের পণ্য বাজারজাত করতে পারছেন। উন্নত অবকাঠামো পণ্য সংরক্ষণ ও পরিবহনে সহায়তা করছে, ফলে অপচয় কমছে এবং ন্যায্যমূল্য নিশ্চিত হচ্ছে। এর ফলে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হয়ে উঠছে। এলজিইডি উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার জানান, এ ধরনের উন্নয়ন কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি দারিদ্র্য বিমোচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  ভবিষ্যতে আরও বাজার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অন্যান্য অঞ্চলেও সমান উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।আন্ধারীঝার বাজারের এ উন্নয়ন স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে  মনে করছেন এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার