ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রামে ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা দায়ের


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৩-৩-২০২৬ দুপুর ৪:২০

বগুড়ার নন্দীগ্রামে মনসুর হোসেন ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল কে ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২ মার্চ) সন্ধারপর ছুরিকাঘাতে আহত ফিরোজ আহম্মেদ শাকিলের মা ফিরোজা বেগম বাদী হয়ে ৮ জন আসামীর নাম উল্লেখ করে এবং ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে নন্দীগ্রাম থানায় মামলাটি দায়ের করেন।

প্রাপ্ত তথ্যে ও মামলা সুত্রে জানা গেছে পূর্ব শত্রুতার জেরে গত ১লা মার্চ দিবাগত রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেল শাকিলের উপর অতর্কিত হামলা চালান নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিনের নেতৃত্বে সংঘবদ্ধ দল। এসময় ছুরিকাঘাতে আহত করা হয় কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিলকে। পরে স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিলকে ছুরিকাঘাতের ঘটনায় আহত শাকিলের মা ফিরোজা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির