ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীর মেধাবী শিক্ষার্থী মাছুমা আক্তারকে শিক্ষা সহায়তা প্রদান


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৫-৩-২০২৬ দুপুর ৪:৪
ভূরুঙ্গামারী উপজেলার মেধাবী শিক্ষার্থী মাছুমা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়–এর বাংলা বিভাগে ভর্তির সুযোগ পাওয়ায় তাকে শিক্ষা সহায়তা প্রদান করেছে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন ।  মাছুমা আক্তার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাসিন্দা মতিয়ার রহমানের কন্যা। আর্থিক ও সামাজিক নানা প্রতিকূলতার মধ্যেও সে তার অধ্যবসায়, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে অধ্যয়নের সুযোগ অর্জন করে এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, মাছুমা আক্তারের এই অর্জন ভূরুঙ্গামারী উপজেলার জন্য গর্বের। তার মতো মেধাবী শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ সম্পদ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার উচ্চশিক্ষা অর্জনের পথে পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। তিনি আরও বলেন,ভবিষ্যতেও উপজেলার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং মাছুমা আক্তারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।  শিক্ষা সহায়তা পেয়ে মাছুমা আক্তার উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সহায়তা আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। আমি পড়াশোনা শেষ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তির সুযোগ পাওয়া যে কোনো শিক্ষার্থীর জন্য অত্যন্ত গৌরবের বিষয়। মাছুমা আক্তারের এই সাফল্যে তার পরিবার, শিক্ষক এবং এলাকাবাসীর মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার