ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৫-৩-২০২৬ দুপুর ৪:১৭

গ্রাহকদের জন্য সমন্বিত ব্যাংকিং ও বীমা সেবা নিশ্চিত করতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। “ঙহব চধৎঃহবৎংযরঢ়, ঈড়সঢ়ষবঃব চৎড়ঃবপঃরড়হ” প্রতিপাদ্যে গড়ে ওঠা এই সহযোগিতা গ্রাহকদের জন্য আরও সমন্বিত, আধুনিক এবং গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবা প্রদানের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে।

এই অংশীদারত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান গ্রাহকদের জন্য সমন্বিত ব্যাংকিং ও বীমা সমাধান প্রদান করবে, যা আর্থিক অন্তর্ভুক্তি, উদ্ভাবন এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করতে সহায়ক হবে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাকিবুল করিম, এফসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী; শেখ পারভেজ মারেকার, হেড অব এজেন্ট ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, এস বি ইউ, অ্যান্ড ট্রানজেকশন ব্যাংকিং; হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; সিআইটিও ও হেড অব ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ও ডেপুটি হেড অব আরএমডি মো. তানজীম মোর্শেদ ভূঁইয়া, হেড অব অপারেশনস শরফুদ্দিন মোঃ রেদওয়ান পাটওয়ারী; চিফ ফান্যান্সিয়াল অফিসার মো. শরিফুল ইসলাম কাদির, এফসিএ, হেড অব ট্রেজারি আদম পিইরিফিকেশন (অনুপম) এবং হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান।

অন্যদিকে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব মাইক্রো, এডিসি ও ডিজিটাল চ্যানেল আবদুল হালিম, ভিপি মো. নওশাদুল করিম চৌধুরী, এভিপি মো. তানিম বুলবুল, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. শিহাবুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন