বড়লেখায় নিসচা'র দোয়া ও ইফতার মাহফিল
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহতদের সুস্থতা, নিহতদের মাগফেরাত এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণ কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।
শুক্রবার (৬ মার্চ) পৌর শহরের সাফরাণ রেস্টুরেন্টের হলরুমে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পুর্ব মূহুর্তে দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ।
নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজনীতিবীদ, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, পরিবহন শ্রমিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক, সুজনের সভাপতি মোশাররফ হোসেন সবুজ, বড়লেখা সরকারি কলেজের প্রভাষক একেএম শফিউল আলম, বণিক সমিতির সদস্য সচিব আব্দুর রহমান মানিক, প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, দিগন্ত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লিয়াকত হাসান, তারুণ্য নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ পারভেজ, বাস-মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক আরিয়ান ফরহাদ ও ব্যবসায়ী মো. আলাউদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা শাখার পৃষ্টপোষক নিজাম উদ্দিন, নাদের আহমদ, ঝন্টু দেব, শফিউস সামাদ সাজু, নাজিম উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, খালেদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, আহমেদ নোমান, রেদওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক রমা কান্তদাস, অর্থ সম্পাদক এহসান আহমদ, প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, সহ-প্রচার সম্পাদক শাহরিয়ার শাকিল, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, সহ-দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক নূরে আলম মোহন, সহ-দপ্তর সম্পাদক নয়ন চক্রবর্তী, সহ-ক্রিড়া ও সমাজকল্যাণ সম্পাদক মাহিনুর ইসলাম মাহিন, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Aminur / Aminur
পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন
ধামইরহাটে ১৪৪ ধারা ভঙ্গ করে কৃষকের সরিষা কেটে নিল প্রতিপক্ষ
জেএসএস’র গুলিতে খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য নিহত
আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি
মান্দায় রফিকুল হত্যা মামলা নিয়ে পুলিশের তেলেসমাতি
কোনাবাড়ী উলামা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
উলিপুরে হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বারহাট্টা রামকৃষ্ণ সেবাশ্রমের কার্যকরী কমিটি গঠিত
কুতুবদিয়ার দুই প্রধান বাজার চলতি সনে ৯৯ লাখ টাকায় ইজারা
দিঘলিয়া বাজারে সরকারি দোকান ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ
কালিয়ায় আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ডিউটি প্রদানের অভিযোগ
বরগুনায় গাজা চাষী গ্রেফতার