ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

তানোরে বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ


তানোর প্রতিনিধি photo তানোর প্রতিনিধি
প্রকাশিত: ৭-৩-২০২৬ দুপুর ৪:৪২

রাজশাহীর তানোরে এক বিএনপি নেতা কলেজ শিক্ষকের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ওই নেতা কামারগাঁ ইউনিয়ন ইউপি বিএনপির সভাপতি। নাম জাহিদ হোসেন। তার বাড়ি কামারগাঁ ইউপির ধানোরা গ্রামে। সে তানোর (চাপড়া) মহিলা কলেজের প্রভাষক। এঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তি ও জনসাধারণের মাঝে।জানা গেছে, বিগত প্রায় দু বছর আগে উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির ধানোরা জামে মসজিদে ১ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে জমি বন্ধক রাখে। বন্ধক রাখার পর থেকে জমির ফসল ও টাকা কোন কিছুই দেননি বিএনপি নেতা জাহিদ। সে ওই এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ার কারনে কেউ প্রতিবাদ বা মুখ খুলেনা।স্থানীয়রা জানান, নিজের জমি মসজিদের নামে বন্ধক রাখার পর থেকে ওই জমির ধান বা সমপরিমাণ টাকা দেয়না প্রভাষক জাহিদ। একাধিকবার বলার পরেও সে কোন কর্নপাত করেনা। এঘটনায় পুরো গ্রামের লোকজন তার বিরুদ্ধে অবস্থান নেয়। কিন্তু টাকা দেয়ার কথা বলা হলে সে গুরুত্ব দেয়না। মসজিদের নামে জমি বন্ধক রাখার পর টাকা বা ফসল না দিয়ে সে কিভাবে দলের নেতৃত্ব দেয় বুঝে আসেনা। আবার সে কলেজের প্রভাষক। তার মত ব্যক্তি যদি মসজিদের টাকা আত্মসাত করে তাহলে আর কি বলার আছে। এধরনের ব্যক্তিদেরকে কেন দলীয় পাদ পদবি দেয়া হয়। তার জন্যই ধানোরা স্কুল কেন্দ্রে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে পরাজিত হয়। শুধু মাত্র জাহিদের কারণে ভোটের অবস্থা এমন হয়েছিল।গত বৃহস্পতিবার বিকেলের দিকে ফেসবুকে পোষ্ট হয় কামারগাঁ ইউপি বিএনপির সভাপতির বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ। পোষ্ট দেয়ার পরে কামারগাঁ ইউপি বিএনপি নেতা ওষুধ ব্যবসায়ী ডায়মন্ড জানান, কামারগাঁ ইউনিয়ন ইউপিতে বিএনপির দুই কমিটি আছে। দুজন সভাপতি ও দুজন সম্পদক আছে। এজন্য নাম উল্লেখ করে দিলে কে অপরাধী বুঝতে পারা যায়। দুই কমিটি ছিল ভোটের আগে নিরসন করে এক কমিটি বা জাহিদ প্রভাষকের কমিটি বহাল আছে জানতে চাইলে তিনি জানান, ভোটের সময় এক হয়ে কাজ করা হয়েছে। এখন দুই কমিটি বহাল আছে। একটার সভাপতি খলিল। অন্যটার সভাপতি প্রভাষক জাহিদ।ধানোরা জামে মসজিদ কমিটির সভাপতি খাজেম আলী, জানান, বিগত দু বছর ধরে জাহিদ মসজিদে কোন টাকায় দেয়নি এবং জমির ফসলও দেয়নি। আবার জমিও বুঝে দেয়নি। একাধিক বার বলা হলেও কোন কর্নপাত করছেনা। ওমরায় আছেন আবদুল জলিল। ওমরাহ থেকে আসার পরে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি নেতা প্রভাষক জাহিদের কাছে মসজিদের টাকা আত্মসাতের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, মসজিদ একাউন্টে টাকা জমা দেয়া আছে। আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।পুনরায় মসজিদ কমিটির সভাপতি কে বলা হয় একাউন্টে নাকি টাকা জমা দিয়েছে জানতে চাইলে তিনি জানান, কোন টাকা জমা দেয়নি। টাকা জমা দিলে কেন আত্মসাতের কথা বলা হবে। কারন তার সাথে তো কোন শুক্রতা নেই।

Aminur / Aminur

নরসিংদীতে ৬৮ লাখ ৮০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, বিক্রেতাকে জরিমানা

কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ

নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

শ্যামনগরে অপহরণের ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

মান্দায় কাজ না করেই কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

জগন্নাথপুর–সুনামগঞ্জ সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বরিশালের দুইটি উপজেলার ১৯৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধানশিক্ষক

নোয়াখালী ইবনে সিনা হাসপাতালে পৌর ব্যবসায়ী সমিতির সদস্যদের মতবিনিময় সভা

আবারও ৮ জনের নিয়োগ বিতর্কে সিডিএ

চাঁপাইনবাবগঞ্জে সমাজসেবা ও এনএসআই অফিসের সামনের নতুন রাস্তার উদ্বোধন

নওগাঁ সরকারি কলেজের ছাত্রীকে যৌন হয়রানি: এআই ক্যামেরার সহায়তায় যুবক গ্রেপ্তার

পাঁচবিবিতে পাটের দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি

পেকুয়ায় মাদকের আস্তানায় অভিযান, আটক ২