বাঁশখালীতে চেয়ারম্যানকে পরিষদে ঢুকতে বাঁধা ও অফিস ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪ নং বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস মুন্সিকে ইউনিয়ন পরিষদে ঢুকতে বাঁধা প্রদান এবং তার ব্যক্তিগত অফিসে ভাংচুর ও মালামাল লুটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে জনসাধারণের উদ্যোগে ও হাজার হাজার জনসাধারণের অংশ গ্রহণে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি উপজেলার ৪ নং বাহারচড়া ইউনিয়নের বশিরউল্লাহ মিয়াজি বাজার পশ্চিমকুল এলাকা থেকে শুরু হয়ে ইউনিয়ন পরিষদের মাঠে এসে শেষ হয়। ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপির সাবেক সভাপতি নুর হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও জালাল উদ্দীনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, এডভোকেট শওকত, সাবেক ইউপি সদস্য মমতাজ উদ্দিন,এডভোকেট কাজী মুফিজুর রহমান,এডভোকেট জসিম উদ্দিন, জামায়াত নেতা ডা. হারেজ উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হামিদ বাহার চৌধুরী।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ আইনী পক্রিয়া শেষে হাইকোর্টের আদেশে চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস মুন্সি। নিয়মানুযায়ী পরিষদ কার্যক্রম পরিচালনা ও নাগরিক সেবা প্রদান করতে পরিষদে গেলে স্থানীয় প্রভাবশালী দেলোয়ার আজিমের লোকজন সংঘবদ্ধ হয়ে চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরীকে পরিষদে প্রবেশে বাঁধা প্রদান করে এবং তার ব্যক্তিগত অফিসে হামলা, ভাংচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটিয়েছে দূর্বৃত্তরা। খবরটি এলাকায় ছড়িয়ে পড়ার পর থেকে পুরো এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়। ওই ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে এবিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরিষদ কার্যক্রম পরিচালনা ও নাগরিক সেবা প্রদানে চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস মুন্সি)কে কোনো ধরনের বাঁধা প্রদানের চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমনের হুশিয়ারি দেন বক্তারা।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি