ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

এনআরবিসি ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৮-৩-২০২৬ দুপুর ১:১৭

নারী সহকর্মীদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা প্রকাশ করে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে এনআরবিসি ব্যাংক। রোববার ৮ মার্চ ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার / সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” শীর্ষক স্লোগানে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান। এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)  মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান,   মানবসম্পদ প্রশিক্ষণ এবং উন্নয়ন কেন্দ্রের (এইচআরটিডিসি) প্রিন্সিপাল মিসেস ফাহমিদা চৌধুরী, ঋণ ব্যবস্থাপনা বিভাগের প্রধান তনুশ্রী মিত্র, প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) ফয়সল আহমেদসহ প্রধান কার্যালয় ও ঢাকার বিভিন্ন শাখার নারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
নারীদিবস উপলক্ষে ব্যাংকের সকল নারী কর্মকর্তাদের বিশেষ সম্মাননাপত্র প্রদান এবং ফুলের শুভেচ্ছা জানানো হয়। এছাড়া ব্যাংকের সকল শাখা ও উপশাখায় নারী সহকর্মীদের প্রতি বিশেষভাবে সম্মান প্রদর্শন করা হয়। 
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক  ড. মো. তৌহিদুল আলম খান বলেন, নারীরা তাঁদের মেধা, অধ্যবসায় ও সহমর্মিতার মাধ্যমে আমাদের অনুপ্রেরণা হয়ে উঠছেন। অগ্রদূত, উদ্ভাবক, জননী, সহকর্মী ও পথপ্রদর্শক হিসেবে ভূমিকা রাখছেন উন্নয়ন ও সভ্যতা বিনির্মাণে। তাঁদের আত্মত্যাগ, দৃঢ়তা ও নিষ্ঠা আমাদের সকলকে এগিয়ে যেতে উৎসাহিত করে। নারীদের দায়িত্ববোধ, নিষ্ঠা, পেশাদারিত্ব ও অদম্য সহযোগিতা এনআরবিসি ব্যাংককে দেশসেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে  তোলার সংগ্রামে কার্যকর অবদান রাখছে এবং এনআবিসি ব্যাংকের অগ্রগতিতে তাদের ভূমিকা আরও ত্বরান্বিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করছি। 

এমএসএম / এমএসএম

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত