ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোর থানায় নতুন (ওসি) মাসুদ পারভেজের যোগদান


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৮-৩-২০২৬ দুপুর ১:২৬

রাজশাহীর তানোর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন এস এম মাসুদ পারভেজ। গত বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।জানা গেছে, গত (৪ মার্চ) রাজশাহী জেলা পুলিশ সুপারের স্বাক্ষরিত এক অফিস আদেশে এস এম মাসুদ পারভেজকে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি রাজশাহী জেলা পুলিশের ডিএসবি শাখায় দায়িত্ব পালন করছিলেন।অন্যদিকে পৃথক এক অফিস আদেশে তানোর থানার পূর্ববর্তী অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামানকে বগুড়া জেলায় বদলি করা হয়েছে।এদিকে দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, তানোর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। মাদক, সন্ত্রাস ও বিভিন্ন ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষ যাতে দ্রুত ও সঠিক পুলিশি সেবা পায় সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যম কর্মী,জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন নবাগত এই পুলিশ কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার