ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ
মানুষের ঈদযাত্রাকে আরও সহজ ও অর্থবহ করে তুলতে সহজের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। অপো বাংলাদেশের সদর দপ্তরে অনুষ্ঠিত এক আয়োজনে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা এ চুক্তিতে স্বাক্ষর করেন।
অপোর ক্যাম্পেইন দর্শন ‘স্টে রুটেড, গো বিয়ন্ড’কে কেন্দ্র করে এই সহযোগিতা ঈদে ঘরে ফেরার অর্থকে নতুনভাবে তুলে ধরবে। এই দর্শনে ‘স্টে রুটেড’ মানে নিজের শিকড়ে ফিরে যাওয়ার আবেগঘন যাত্রা; বাবা-মায়ের সাথে পুনর্মিলন, পরিবারের সাথে সময় কাটানো, বন্ধুদের সাথে শৈশবের স্মৃতি ফিরিয়ে আনা এবং একসাথে আনন্দ উদযাপন করা। অন্যদিকে ‘গো বিয়ন্ড’ আত্মবিশ্বাসের সাথে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা প্রতিফলিত করে; যেখানে উদ্ভাবন ও প্রযুক্তি আমাদের দৈনন্দিন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে।
এ উদ্যোগ ০৪ মার্চ থেকে শুরু হয়ে আগামী ০৮ এপ্রিল পর্যন্ত চলবে, যার মাধ্যমে অপো এ৬এস প্রো ক্রেতারা সহজের মাধ্যমে বিশেষ ভ্রমণ সুবিধা উপভোগ করতে পারবেন। এই ক্যাম্পেইনের লক্ষ্য হলো ঈদুল ফিতরের মতো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসবের সময় পরিবার-পরিজনের সাথে পুনর্মিলনকে আরও সহজ ও আনন্দময় করে তোলা।
এই ক্যাম্পেইনের অংশ হিসেবে অপো এ৬এস প্রো ক্রেতারা লটারির মাধ্যমে ১,০০০ টাকার বাস টিকিট ভাউচার কোড পাওয়ার সুযোগ পাবেন। মোট ২৫০ জন ভাগ্যবান ক্রেতা এতে নির্বাচিত হবেন এবং প্রত্যেকে বাস টিকিট কেনার জন্য একটি করে ইউনিক ভাউচার কোড পাবেন; যা তাদের ঘরে ফেরাকে আরও সাশ্রয়ী ও সুবিধাজনক করে তুলবে।
এছাড়াও, সকল অপো এ৬এস প্রো ক্রেতা দেশীয় ও আন্তর্জাতিক উভয় এয়ার টিকিটের ক্ষেত্রে সর্বোচ্চ ৬% পর্যন্ত ভাউচার সুবিধা উপভোগ করতে পারবেন। এই এয়ার ট্রাভেল সুবিধা একটি কমন ক্যাম্পেইন কোডের (নন-ইউনিক) মাধ্যমে পাওয়া যাবে, ফলে ক্রেতারা আরও সাশ্রয়ী ও সহজভাবে দেশের ভেতরে কিংবা বিদেশে ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “ঈদ মানেই আমাদের পরিবার, স্মৃতি ও শিকড়ে ফিরে আসা। সহজের সাথে আমাদের এই সহযোগিতার মাধ্যমে আমরা চাই আমাদের ক্রেতারা সহজে ঘরে ফিরুক। একইসাথে, অপো এ৬এস প্রো’র উদ্ভাবনী সক্ষমতার মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন করুক। প্রযুক্তি কেবল পারফরম্যান্স বাড়ানোর জন্য নয়, বরং জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে আরও অর্থবহ করে তুলতে সহায়তা করার জন্য।”
এই অংশীদারিত্বের মাধ্যমে অপো আবারও প্রমাণ করল যে, উদ্ভাবনকে মানুষের বাস্তব জীবনের অভিজ্ঞতার সাথে যুক্ত করাই তাদের লক্ষ্য; যেন ক্রেতারা স্মৃতি ধরে রাখতে পারেন, কানেক্টেড থাকতে পারেন এবং এই উৎসবে সহজেই নিজেদের ঘরে ফিরতে পারেন। আরও বিস্তারিত জানতে অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/OPPOBangladesh বা ওয়েবসাইট https://www.oppo.com/bd/ ভিজিট করুন।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান