আইএফআইসি ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার - সুরক্ষিত হোক নারী ও কণ্যার অধিকার” প্রতিপাদ্যে আর্ন্তজাতিক নারী দিবস-২০২৬ উদযাপন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। ০৮ মার্চ ২০২৬ (রবিবার) ব্যাংকটির প্রধান কার্যালয় আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা। ব্যবস্থাপনা পরিচালক তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে দৈনন্দিন কাজে অসামান্য সহযোগীতার জন্য সকল নারী সাপোর্ট স্টাফদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, নারীর ক্ষমতায়নে আইএফআইসি ব্যাংক দেশের ব্যাংকিং খাতে অগ্রগামী ভূমিকা পালন করছে। আমাদের মেধাভিত্তিক ও অর্ন্তভূক্তিমূলক কার্যক্রমের আওতায় বর্তমানে নারী কর্মীর সংখ্যা প্রায় ৩০%, যা ব্যাংকিং ইন্ড্রাস্ট্রিতে অগ্রগণ্য।
পবিত্র রমজান মাস উপলক্ষে সীমিত পরিসরে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন আইএফআইসি টাওয়ারের সকল নারী সাপোর্ট স্টাফ ও বিভিন্ন বিভাগের নারী প্রধানগণ। এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যদের মধ্যে উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব মোঃ মনিতুর রহমান, জনাব মোঃ রফিকুল ইসলাম, জনাব কে. এ. আর. এম. মোস্তফা কামাল ও জনাব শেখ আকতার উদ্দীন আহমেদসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান