পটুয়াখালীতে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৮মার্চ দুপুরে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থা পটুয়াখালীর যৌথ আয়োজনে এবং সোসাইট ডেভেলপমেন্ট সোসাইট এজেন্সী (এসডিএ) মানুষের জন্য ফাউন্ডেশন, ব্র্যাক, ঢাকা অহসানিয়া মিশন এর সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মাদ শহীদ হোসেন চৌধুরী।
মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার ইনচার্জ রেখা রানী হালদার এর সঞ্চালনে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মাদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক শিরিন সুলতানা।
এছাড়া আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায়,পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর উপপরিচালক মোঃ শহিদুল ইসলাম, জেলা মহিলা সংস্থা জেলা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, ব্লাস্ট জেলা সমন্বয়কারী এ্যাড. আবু বক্কর ছিদ্দিকী প্রমুখ।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগণ, এনজিও প্রতিনিধি, নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied