ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ পালিত


আলমগীর হোসাইন, চিলমারী photo আলমগীর হোসাইন, চিলমারী
প্রকাশিত: ৮-৩-২০২৬ দুপুর ৪:২৬
"আজকের পদক্ষেপ,আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনের মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) বেলা সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে এনজিও ফ্রেন্ডশিপ, ব্রোট, সলিডারিটি, ব্রাক, ওয়ার্ড ফুড প্রজেক্ট ও ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর সহযোগিতায় একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায় এর সভাপতিত্বে আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, ওয়ার্ল্ড ফুড প্রজেক্টের আঞ্চলিক কর্মকর্তা বিথীকা বিশ্বাস, চিলমারী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু, সাংবাদিক হুমায়ুন কবির ও ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর ব্যাবস্থাপক রাজকুমার মন্ডল উপস্থিত বক্তব্য রাখেন।
অন্যান্যোর মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান রানা, উপজেলা সমবায় অফিসার শাহাদাৎ হোসেন, চিলমারী মডেল থানার সাব-ইন্সপেক্টর দিলিপ কুমার ও চিলমারী উদয়ন নারী ফেডারেশনের সভানেত্রী মোছা: মুন্নী বেগম সহ উপজেলার বিভিন্ন নারী ফেডারেশনের প্রায় ২ শতাধিক নারী  উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা আইসিটি অফিসার, জ্যোতির্ময় দেবনাথ।

এমএসএম / এমএসএম

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২