রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার সাড়ম্বরে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ১০টায মহিলা অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন ও ইএসডিও'র সহযোগিতায় পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে কৃষি অফিসার শহীদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, মহিলা দল নেত্রী আনারকলি বেগম, সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম ও থানার এসআই তাহেরা বেগম। এ ছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক, কিশোর-কিশোরী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন- তথ্য কর্মকর্তা হালিমা আকতার। আরও বক্তব্য দেন- শিক্ষক মেহবুবা আকতার, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা বিলকিস বেগম, গ্রাম আদালত কর্মকর্তা রাশেদা বেগম, বিএনপি নেতা প্রভাষক মুস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাংবাদিক হজরত আলী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে কন্যাশিশুসহ নারী শিক্ষা ও নারী অধিকারের উপর গুরুত্ব দেন। এই সাথে তারা সর্বক্ষেত্রে নারীকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied