প্রাননাশের হুমকিসহ ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রাণনাশের হুমকি সহ নানা রকমের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী মো: গিয়াস উদ্দিন। তিনি সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ শোভন এর বিরুদ্ধে এসব অভিযোগ করেন।
রবিবার (৮ মার্চ) বেলা ১১ টায় নওহাটা বাজারে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়৷
সংবাদ সম্মেলনে গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, তিনি বিএনপি পরিবারের সন্তান। তার বাবা দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন ৷ তিনি সেনাবাহিনীর সদস্য হিসেবে ১৫ বছর চাকরি করেছেন ৷ ঐচ্ছিক অবসর গ্রহনের পর তিনি নিজ এলাকায় খেলাধুলার সামগ্রি বিতরণ সহ নানাবিধ সামাজিক কর্মকান্ডে নিজেকে জড়িত রেখেছেন। আগামীতে নওহাটা পৌরসভার কাউন্সিলর পদে তিনি বিএনপি মনোনিত প্রার্থী হতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, এ সমস্ত কর্মকান্ডে জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ ঈর্সান্বিত হয়ে আমার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করে যাচ্ছে। কোন ষড়যন্ত্রে কাজ না হওয়ায় শেষ পর্যন্ত মাসুদ পারভেজ আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন৷
এই ধরনের মিথ্যা অভিযোগ, হুমকি ও অপপ্রচার বন্ধ হোক, এটা আমার চাওয়া ৷ আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ; পরবর্তীতে এটা না থামালে আমি প্রয়োজনে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।
অভিযোগের বিষয়ে সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ বলেন, এ সমস্ত অভিযোগ মনগড়া, মিথ্যা ও ভিত্তিহীন। আমি রাজনীতিক পরিবারের সন্তান, সাবেক কাউন্সিলর, আমার সামাজিক মর্যাদা ক্ষু্ন্ন করার জন্যই এগুলো করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু