কালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
"আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচারসুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার " প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নড়াইলের কালিয়ায় বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ (রবিবার) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় নারীদের অবস্থান উন্নয়নে স্থানীয় সরকার বিভাগের ভুমিকার স্বরূপ বিষয় ভিত্তিক ভিডিও প্রদর্শন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শ্রাবনী বিশ্বাস, আরো বক্তব্য রাখেন আইসিটি অফিসার প্রস্ফুট মোন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, সাংবাদিক ফসিয়ার রহমান ও আলোর দিশা ফাউন্ডেশনের সভাপতি শাহানারা পারভীন প্রমুখ।
বক্তারা বলেন, দেশ গঠনে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা অপরিসীম। নিজের অধিকার বা প্রাপ্য বুঝে নিতে শিক্ষার কোন বিকল্প নাই। তাই আজকের নারী শিশুদের আগামীতে তাদের অধিকার বুঝে নিতে হলে নারীদের শিক্ষিত করে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন এলাকা থেকে আসা উপকারভোগী নারীরা।
এমএসএম / এমএসএম
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার