ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নালিতাবাড়ীতে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেলে অনিয়ম, ৯০ ভোক্তার পণ্য উধাও


নালিতাবাড়ী প্রতিনিধি photo নালিতাবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ৮-৩-২০২৬ দুপুর ৪:৪৫

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা চত্বরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ট্রাকসেল কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বরাদ্দকৃত পণ্যের মধ্যে প্রায় ৯০ জন ভোক্তার জন্য নির্ধারিত পণ্য উধাও হওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (৮ মার্চ) দুপুরে নালিতাবাড়ী পৌরসভা চত্বরে টিসিবির ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করছিলেন মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজ নামের এক ডিলার। এদিন প্রায় ৪০০ জন ভোক্তার জন্য পণ্য বরাদ্দ ছিল। তবে পণ্য বিতরণের সময় স্থানীয় ভোক্তারা অনিয়মের অভিযোগ তুললে ট্রাকে থাকা পণ্যের হিসাব যাচাই করা হয়।

যাচাই-বাছাইয়ে দেখা যায়, প্রায় ৯০ জন ভোক্তার জন্য বরাদ্দকৃত পণ্যের ঘাটতি রয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেন অপেক্ষমাণ ভোক্তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। পরে তিনি ট্রাকে করে আনা কয়েকটি খালি তেলের কার্টন উদ্ধার করেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে তদন্তের নির্দেশ দেন।

স্থানীয় ভোক্তাদের অভিযোগ, টিসিবির পণ্য বিতরণের দায়িত্বে থাকা কিছু ডিলার ও পৌরসভার কিছু অসাধু কর্মচারী অনিয়মের মাধ্যমে বরাদ্দকৃত পণ্য সরিয়ে ফেলেছে। তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে প্রতিদিন ১০০-১৫০ ভোক্তার পণ্যই উধাও হচ্ছে। দীর্ঘদিন ধরেই টিসিবির পণ্য বিতরণে এ ধরনের অনিয়ম হয়ে আসছে।

বিতরণের দায়িত্বে থাকা মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আবুল বাশার বলেন, পণ্য কম নিয়ে যাওয়ার বিষয়টি আমি জানতাম না। পণ্য কম পড়েছে শুনে আমি আরেকটি ট্রাকে করে পণ্য পাঠিয়ে দিয়েছি।

বিতরণ কার্যক্রমের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “টিসিবির পণ্য বিতরণের বিষয়টি আমাকে ডিলার বা কেউ জানায়নি। এ বিষয়ে আমি কিছুই জানি না।”

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার