ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত
নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এবং ‘ওয়ার্ল্ড ভিশন’ ধামইরহাট এপি' ও ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সহযোগিতায় সকাল ১০টায় নওগাঁ -২ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারী দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি। যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় আরো বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশিষ কুমার সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজার রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, তথ্য কর্মকর্তা ইসকিতা আফরিন, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদা, ইক্যো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ম্যানেজার পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী প্রমূখ। এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক তার বক্তব্যে শিশু নির্যাতন, বাল্যবিবাহ নিরোধ কল্পে প্রত্যেককে সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু