ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ভয়াবহ সংকটেও রাজশাহীতে ২০ হাজার লিটার ডিজেল মজুদ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৮-৩-২০২৬ বিকাল ৫:৪৫

রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি বাজারে অবৈধভাবে জ্বালানী তেল ডিজেল লিটার প্রতি ১১৮ টাকায় বিক্রি করা হচ্ছে। যা সরকার নির্ধারিত দামের তুলনায় লিটার প্রতি ১৭ টাকা বেশী। শুধু তাই নয় অদৃশ্য ক্ষমতাবলে ঐ ডিপোতে ডিজেলের মজুদ ২০ হাজার লিটার ! 
 
ররিবার (৮ মার্চ) দুপুরে এ খবর পাওয়ার পর সরেজমিনে গিয়ে দেখা যায়, মৌগাছি বাজারের মেসার্স আ: রাজ্জাক ওয়েল ডিপোতে ১১৮ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে ডিজেল। লিটারপ্রতি ১৭ টাকা কেন বেশী নিচ্ছেন জবাবে, ঔ ডিপোর স্বত্বাধিকারি আব্দুর রাজ্জাক বলেন, আমি ১১৫ টাকা লিটার দামে ব্ল্যাকে কিনেছি, তাই ১১৮ টাকায় বিক্রি করছি ৷ তিনি জানান, ২০ হাজার লিটার ডিজেল কিনে সাড়ে ৭ হাজার লিটার বিক্রি করেছি, আরও সাড়ে ১৩ হাজার লিটার মজুদ রয়েছে আমার কাছে। কোথা থেকে এত তেল কিনেছেন জানতে চাইলে, তিনি তা বলতে চাননি ৷ সংবাদকর্মী পরিচয় জানতে পারার পর পরই রাজ্জাক তার ডিপো বন্ধ করে সেখান থেকে দ্রুত সরে পড়েন ! 
 
স্থানীয়রা বলছেন, শুধুমাত্র এখন নয়, দীর্ঘদিন ধরে তিনি সরকারি নিয়মনীতি উপেক্ষা করে নিজের ইচ্ছেমত দামে ডিজেল বিক্রি করেন। আশপাশের কৃষক তাদের কৃষি সেচের জন্য এবং নসিমন-করিমন চালকরা নিরুপায় হয়ে এখান থেকে বেশী দামেই তেল নিচ্ছেন। আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে সরকারের চোখ ফাঁকি দিয়ে ব্ল্যাকে তেল কেনে, এছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চুরি যাওয়া তেলও কেনে এই রাজ্জাক। 
  
এ বিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার এর সাথে কথা বললে, তিনি এ অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ৷

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান