রামগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে কলেজ ছাত্র নিহত
লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মর্মান্তিক দুর্ঘটনায় ফাহাদ হোসেন (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এঘটনায় আরও অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।
রোববার (৮ মার্চ) দুপুরে রামগঞ্জ চৌরাস্তা সংলগ্ন আল মুনসুর ড্রাগ হাউজ এর সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাহাদ হোসেন পৌরসভার বাঁশঘর গ্রামের আলমগীর হোসেন বকুলের ছেলে।
জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মায়ের সাথে জামাকাপড় কিনতে রামগঞ্জ বাজারে আসে ফাহাদ। তারা রামগঞ্জ চৌরাস্তার পাশে কাজী হোটেলের নিকটে আল মুনসুর ড্রাগ হাউজের সামনে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই সময় দোকানের নির্মাণ কাজ চলমান অবস্থায় ওপরের একটি দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ফাহাদ গুরুতর আহত হয় এবং পরে তার মৃত্যু হয়।
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফায়ার সার্ভিসের একটি টিম এসে উদ্ধার কাজে অংশ গ্রহন করেন।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু