পটুয়াখালীতে মাদকের টাকার জন্য নিজের বসতঘরে আগুন
পটুয়াখালী শহরের টাউন জৈনকাঠি এলাকায় মাদকের টাকার জন্য নিজের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে বিশ্বজিৎ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার শহরের টাউন জৈনকাঠি এলাকার ১ নম্বর ওয়ার্ডের আউড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম বিশ্বজিৎ রয় বিশু। তিনি ওই এলাকার অতুল রয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য পরিবারকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন বিশ্বজিৎ। তার অত্যাচারের কারণে স্ত্রী, সন্তান ও মা বাড়ি ছেড়ে ঢাকায় চলে গেছেন বলেও জানা গেছে। রোববার সকালে মাদকের টাকার জন্য পারিবারিক কলহের জেরে তিনি নিজের বসতঘরে আগুন ধরিয়ে দেন। আগুন লাগার খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে স্থানীয়রা অভিযুক্ত বিশ্বজিৎ রয় বিশুকে আটক করে রাখলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, সকালে আগুন লাগার ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। স্থানীয়রা জানান, আগুন লাগানো ব্যক্তি মাদকাসক্ত এবং তাকে বেঁধে রাখা হয়েছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। যেহেতু এটি তার বাবার ঘর, তাই পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত