ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ইউনিকো হসপিটালে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন ও “SHE” ক্যান্সার স্ক্রিনিং প্যাকেজ চালু করেছে


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৮-৩-২০২৬ বিকাল ৭:১৬

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ইউনিকো হসপিটাল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘অধিকার, ন্যায়বিচার, পদক্ষেপ: সকল নারী ও মেয়েদের জন্য’ এর আলোকে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। পরবর্তীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে আমন্ত্রিত অতিথি, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীরা অংশগ্রহণ করে নারীদের অবদানকে সম্মান ও স্বীকৃতি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিরিন আক্তার শিলা মিস ইউনিভার্স অফ বাংলাদেশ ২০১৯, বিশেষ অতিথি মুনিরা খান ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স (FEMA)-এর প্রেসিডেন্ট এবং আর্দ্রা কুরিয়েন সিইও ইউনিকো হসপিটাল এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।   
এই দিবস উপলক্ষে নারীদের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে উৎসাহিত করতে বিশেষ ছাড়সহ “SHE” নামে একটি বিশেষ ক্যান্সার স্ক্রিনিং প্যাকেজ চালু করা হয়। প্যাকেজটিতে রয়েছে (CBC with ESR, CEA, THS, HbA1c, Breast USG) এবং কমপ্লিমেন্টারি কনসালটেশন সুবিধা। 
ইউনিকো হসপিটাল প্রতিদিন অনুপ্রেরণা জোগানো, নেতৃত্বদানকারী এবং সেবায় নিবেদিত সকল নারীর প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদান এবং সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানায়।

Aminur / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন