রিকশা চালক হত্যা: পুলিশ এখনো দেয়নি চার্জশিট, নিহতের মেয়েরা পেটের দায়ে চলে গেছে গার্মেন্টসে
চট্টগ্রামের সাতকানিয়া এওচিয়ায় নিজ বসতভিটের ওঠোনে দিনেদুপুরে আলোচিত হত্যাকান্ডের শিকার হয় দিনমজুর রিকশা চালক নুরুল কবির।
২০২৫ সালের ৬ সেপ্টেম্বর এওচিয়ার ৪নং ওয়ার্ডের ছড়ারকুলে নিহত হয় রিকশা চালক নুরুল কবির।
নিহত নুরুল কবির হত্যাকান্ডের ৫মাস পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আজ সোমবার (৯ই মার্চ ) সকালে নিহত নুরুল কবিরের শোকাহত পরিবার গিয়ে খোঁজ খবর নিতে গেলে কান্নায় ভেঙে পড়েন নিহতের মা ও তার ছোট ছোট ২ছেলে ২মেয়ে।
নিহতের মা মমতাজ বেগম নিহত পুত্র (নুরুল কবিরের) কথা বলতেই তার রেখে যাওয়া ছোট ছোট বাচ্চাদের জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকেন।
কি করে খাবে কোথায় মাথা গোঁজার ঠাঁই হবে এই ভেবে কেঁদে বার বার মূর্ছা যাচ্ছে।
মমতাজ বেগম বলেন,নিহত রিকশা চালক নুরুল কবিরের অবিবাহিত ২মেয়ে আর এক ছেলে গার্মেন্টসে চাকুরিতে চলে গেছে অথচ যে মেয়েদের চোখে চোখে রাখত নিহত নুরুল কবির। আজ তাদের ঠিকানা হয়েছে পেটের তাগিদে চট্টগ্রাম শহরের এক গার্মেন্টসে।
এদিকে জানা যায়, হত্যাকান্ডের ঘটনায় ২নং আসামি নেয়াজুর রহমান আদালতে আত্মসমর্পণ করেছেন এবং আদালত আসামিকে একদিনের জন্য রিমান্ডও মঞ্জুর করেছেন।
জানা যায়, হত্যাকান্ডে সরাসরি অংশ নেয় এই নেয়াজুর রহমান, ফলে ঘটনায় আসামি নেয়াজুর রহমান নিজেও বাম কাঁধে আহত হন।
এবং আহত হয়ে নেয়াজুর রহমান সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১দিন চিকিৎসা নেন যা সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দৈনন্দিন রেজিস্ট্রারে লিপিবদ্ধ আছে এবং ওই চিকিৎসাপত্র নিয়ে নেয়াজুর রহমানের পক্ষে ঘটনায় ১৩দিন পর নেয়াজুর রহমানের মা হাজেরা বেগম বাদী হয়ে আহত নেয়াজুর রহমানের কথা উল্লেখ করে নিহত নুরুল কবিরের আপন ভাই ও চাচাত ভাইদের বিরুদ্ধে পাল্টা একটি মামলা দায়ের করেন।
কিন্তু এখন নেয়াজুর রহমান বলার চেষ্টা করেছেন ঘটনায় তিনি উপস্থিত ছিলেননা যা হাস্যকর।
তবে নিহত নুরুল কবির হত্যামামলার বাদী পক্ষের আইনজীবী আব্দুল লতিফ বলেন,ঘটনায় উপস্থিত ছিলেননা বললে এটা আসামির জন্য স্বাভাবিক উক্তি।
ঘটনায় আসামি নেয়াজু নিজেই আহত হয়েছেন এবং আহত হওয়ার বিষয়ে তিনি চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসাপত্র দিয়ে নিহত নুরুল কবিরের পরিবারের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন আদালতে সুতরাং ঘটনায় যে সে সরাসরি ছিলো সেটা বাদী পক্ষের যেমন সাক্ষী আছে তেমনি স্বাস্থ্য কমপ্লেক্স সাক্ষী আরো সাক্ষী মাননীয় আদালতে তার করা পাল্টা মামলার বক্তব্যে।আইনজীবী আব্দুল লতিফ আরো বলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন,সর্বোচ্চ চেষ্টা করেও আমি আসামিদের ধরতে পারতেছিনা, আপনারা খোঁজ পেলে একটু জানাবেন। আর নেয়াজুকে রিমান্ডে নেয়া হয়েছে। আমি আমার পারিবারিক কাজে একটু ঢাকায় আসছি বিষয়টা ওসি তদন্ত স্যার দেখতেছেন। আইনগত ভাবে যেটা হওয়ার সেটাই হবে ইনশাআল্লাহ।
নিহতের মা মমতাজ বেগম দ্রুত চার্জশিট দেয়ার জন্য সাতকানিয়া পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৬ই সেপ্টেম্বর মাত্র ৪ ইঞ্চি পথের জায়গার জন্য শহিদুল ইসলাম, নজির আহমদ,নেয়াজুর রহমান,মজিদ,চূড়ামনির দেলোয়ার (নেয়াজুর রহমানের আপন খালাত ভাই)ছোবহান এবং নেয়াজুর স্ত্রীসহ আরো কয়েকজন মিলে মাথায় কিরিচ দিয়ে আঘাত করে নুরুল কবিরকে হত্যা করেন।
এবং ঘটনায় নিহতের ভাই জয়নাল আবেদীনও গুরুতর আহত হয়ে ৫দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফলে আপন বড় ভাই নুরুল কবিরের জানাযাও পড়তে পারেননি জানে আলম।
নিহত নুরুল কবির হত্যাকান্ডের পর পরই সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জামাল হোসেন, এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব মুজিবুর রহমান চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য হাজী রফিকুল আলম এতিম ছেলেমেয়েদের খোঁজে বাড়িতে গেছেন।
তাদের সাথে ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব সেলিম চৌধুরী এবং এওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: হাফেজ ও সাতকানিয়া উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমুদুল হক চৌধুরীর ছোট ভাই দিদারুল আলম।
তবে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান দু- দুইবার নিহতের পরিবারের খোঁজ নিয়েছেন দিয়েছেন চাল ও কম্বল এবং নগদ টাকা।
উল্লেখ্য: নিহত নুরুল কবিরকে হত্যার সাথে যারা জড়িত সবাই জামায়াতের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে জড়িত।
হত্যাকান্ডে জড়িত থাকার দায়ে ১নং আসামি শহিদুল ইসলামকে এওচিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতির পদ থেকে বহিষ্কার করেছেন সাতকানিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন।
এদিকে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো:আরিফ সকালের সময়কে বলেন বিষয়টা দেখতেছি দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহস্থ ত্রিশাল সমিতির সভাপতি ডা: মতিউর সাধারণ সম্পাদক খোকন নির্বাচিত
সংরক্ষিত নারী আসনে কুমিল্লাবাসীর আলোচনায় সংগ্রামী নেত্রী ফেরদৌসী লাকী
জয়পুরহাটে বারিধারা এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
গভীর রাতে রেলের সিসিএস দপ্তরে আগুন, নথি পুড়ে ছাই
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
উলিপুরে আফনান ফাউন্ডেশনের পক্ষ ঈদ উপহার হিসেবে ১৭ হাজার সেট পোশাক বিতরণ
বাবার মারধরের প্রতিশোধ নিতে মেয়েকে ধর্ষণ, গণপিটুনির পর অভিযুক্তে পুলিশে সোপর্দ
ঈদকে ঘিরে জমজমাট বারহাট্টার ঈদ বাজার
ঠাকুরগাঁওয়ে ইউএনও কার্যালয়ে মব সৃষ্টি করে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ধামরাইয়ে পুকুর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
ভুয়া বিল-ভাউচারে টাকা উত্তোলনের ঘটনায় তদন্ত শুরু করেছে মাউশি
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ডাঃ মুহাম্মদ এনামুল হাসান ডিউটি না করে ফাঁকি দিচ্ছেন
কুমিল্লা গোমতীর পাড়ে কৃষিমন্ত্রীর ইফতার, দূষণ রোধে সচেতনতার আহ্বান
Link Copied