হাওরের মাটির বাঁধ নিমার্ণে ধীরগতি, উৎকন্ঠায় কৃষক
নেত্রকোনার হাওরাঞ্চলে শুষ্ক মওসুমে একমাত্র ফসল রক্ষা বাঁধ নিমার্ণে নিদিষ্ট সময় পেরিয়ে গেলেও শতভাগ কাজ সম্পূর্ণ করতে পারেনি। এতে চরম উৎকণ্ঠায় কৃষকরা। অভিযোগ উঠেছে, পিআইসি,কাজের বিনিময়ে টাকা(কাবিটা) বা ঠিকাদারি প্রতিষ্ঠানে আছে- যারা আগাম বন্যা বা দুর্যোগের আশায় থাকেন।
আগাম বন্যা বা পাহাড়ি ঢল থেকে বোরো ফসল রক্ষায় প্রতিবছরই কোটি কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। আর ওইসব কাজে নিয়োজিত পাউবোর কারিগরি সহায়তায়, কাজের বিনিময়ে টাকা (কাবিটা) ও পিআইসি বাঁধ মেরামত ও সংস্কারকাজ বাস্তবায়ন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। জানা গেছে, প্রতিবছরই হাওর তীরবর্তী কৃষকদের বাঁধ মেরামত কাজের জন্য বরাদ্দ দেয়া হয়। আর তা নিয়ে পাউবো’র খামখেয়ালিপনায় হাওরের ফসল রক্ষায় প্রতি বছরই বাঁধ হয়, কিন্তু তা কোন কাজে আসে না।
একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা য়ায়। তারা জানান, সংস্কার কিংবা পুননির্মাণের জন্য বাঁধ ঘেসে উত্তোলন করা হয় মাটি। এতে দ্রুত সময়ে মাটি সরে ভেঙে যায় বাঁধ। এবারও হাওর পাড়ের কৃষকের একফসলী বাঁধে মাটি ভরাটের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় উৎকন্ঠা বিরাজ করছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নীতিমালা অনুযায়ী, ১৫ ডিসেম্বর ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয় ফেব্রুয়ারি শেষ হবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাঁধের কাজ শেষ করতে পারেনি। জানা গেছে, নেত্রকোনা হাওরাঞ্চলের এবার ১৩৭ দশমিক ৫৭৯ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার করতে বরাদ্দ ধরা হয় ৩১ কোটি টাকা। প্রাথমিক পর্যায়ে পাওয়া গেছে ১১ কোটি ২৮ লাখ। গঠিত ২০১টি প্রকল্পগুলোর মধ্যে খালিয়াজুরিতে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের আওতায় ১৪৩টি, মোহনগঞ্জে ২৯টি, মদনে ১৯টি ও কলমাকান্দায় ১০টি রয়েছে। এ পর্যন্ত গড়ে কাজের অগ্রগতি ৮৫ শতাংশ বলে পাউবো জানায়। এ জেলায় ৪ লাখ কৃষক পরিবার রয়েছে। কৃষকরা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণকাজ শেষ না করায় আগাম বন্যার ঝুঁকিতে পড়েছে হাওরাঞ্চলের অসংখ্য বেড়ি বাঁধ। তবে কাজের তদারকির দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও প্রশাসনের কর্মকর্তাদের দাবি, হাওরের পানি নামতে দেরি করায় জরিপকাজ শেষ করতে কিছুটা সময় লাগলেও নির্ধারিত সময়ে প্রকল্পের সব কাজ শেষ করা যাবে।
কিন্তু নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি পাউবো। এ জেলায় এবার ২০২টি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠন করা হয়েছে। জানা গেছে, জেলায় পাউবোর অধীনে প্রায় ৩৬৫ কিলোমিটার ডুবন্ত (অস্থায়ী) বাঁধ আছে। এসব বাঁধের ওপর স্থানীয় কৃষকদের প্রায় ৪৩ হাজার হেক্টর জমির বোরো ফসল নির্ভর করে। এতে ২ লাখ ৫০ হাজার টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৭শ ৪৫ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকা। এই ফসলের ওপর ভিত্তি করে জেলা ৪ লাখ কৃষককের সারা বছর সংসার খরচ, চিকিৎসা, সন্তানদের লেখাপড়ার খরচ নির্ভর করে।
মোহনগঞ্জের তেতুলিয়া এলাকার কৃষক মিলন তালুকদার বলেন, ‘হাওরের বোরো ধান আমাদের একমাত্র ফসল। ফসলের উপর ভিত্তি করেই আমরা সারা বছরের সংসার খরচ চালাই। একবার ফসলহানি ঘটলে এ জের টানতে হয় কয়েক বছর। গাগলাজুরের হাইজদা স্থায়ী বাঁধ ও অন্যান্য বাঁধ দ্রুত শেষ না করলে পুরো ডিঙ্গাপুতা হাওরের ফসল ঝুঁকিতে থাকবে।’
খালিয়াজুরির জগন্নাথপুর এলাকার কৃষক ওয়াসিম মিয়া বলেন, ‘সময় শেষ কিন্তু বাঁধের কাজ শেষ হয়নি। আগাম বন্যা হলে যেকোনো সময় ফসলহানি হতে পারে। ধনুসহ বিভিন্ন নদ-নদী ভরাট হয়ে যাওয়ায় অল্প পানিতেই বন্যা হয়ে যায়। আমরা বছরের একমাত্র বোরো ফসল নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি।’
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, এ উপজেলায় পিআইসি কাজের অগ্রগতি ৮৮ শতাংশেরও বেশি সম্পন্ন হয়েছে।
জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, হাওরে পানি নিষ্কাশনের পথ, পলি পথ বিশেষ করে খালিয়াজুরির ধনু নদ ভরাট হয়ে যাওয়ায় পানি নামতে দেরি হয়। তাই বাঁধ নির্মাণকাজ শুরু করতে সময়ে লাগে। ওইসব প্রকল্পের মধ্যে ৫টি প্রকল্পের কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে আমরা আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে। জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, বাঁধ নির্মাণের গড় অগ্রগতি ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। বাকী কাজ দ্রুত সময় মতো শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
নোয়াখালীতে বৈশাখী শোভাযাত্রা ও লোকজ শিল্পমেলার উদ্বোধন
মৎস্য অধিদপ্তর-এফএও উদ্যোগে শান্তিগঞ্জে মুক্তা চাষে আশার আলো
বাগেরহাটে ১০ কেজি ও ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
খুলনায় নানান আয়োজনে নববর্ষ উদযাপন
টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তারাগঞ্জে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন
মনপুরায় জনতার হাতে আটক দুই মাদক কারবারি, ইয়াবাসহ পুলিশের কাছে হস্তান্তর
নেত্রকোণায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়েছে
শান্তিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত
দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৭
নববর্ষের ছুটিতে কাপ্তাই বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ