বেনাপোল গ্রাম থেকে শহরে রুপান্তরের কারিগর: মেয়র প্রার্থী সজন
দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল বেনাপোল স্থলবন্দরকে ঘিরে গড়ে উঠেছে বেনাপোল পৌরসভা। আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ঘোষণার আগেই বেনাপোল পৌর এলাকায় বইছে নির্বাচনী হাওয়া। আর এই নির্বাচনকে ঘীরে বেনাপোল পৌর মেয়র পদপ্রার্থী হিসাবে আত্মপ্রকাশ করেছেন বেনাপোল গড়ার স্বপ্নদ্রষ্টা মফিজুর রহমান সজন। ১৯৬৩ সালে ১৮ ই ফেব্রুয়ারী মাসে বেনাপোল কাগজপুকুর গ্রামের “সম্ভ্রান্ত মুসলিম পরিবার” শিক্ষক মিজানুর রহমানের ঘরে জন্ম গ্রহন করেন তিনি। স্বাধীনতার পরবর্তীতে দেশের সর্ব বৃহৎ বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ব্যবসার সাথে কর্মজীবন শুরু করে বেনাপোল গ্রামকে শহরে রুপান্তরের স্বপ্নদ্রষ্টা হিসাবে কাজ করে চলেছেন।
দীর্ঘ বছর ধরে বেনাপোল স্থলবন্দরের সবচেয়ে বড় ব্যবসায়ী সংগঠন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নেতৃত্বদানকারী, ন্যায়, নিষ্টা ও সততার সহিত বেনাপোলের বিভিন্ন উন্নায়নের সারথী এই সজন। বেনাপোল নিয়ে তার ভাবনায় লালন করেছিলেন সমৃদ্ধশালী বেনাপোল গড়ার স্বপ্ন। ১৯৮২ সালে গড়ে তুলে ছিলেন “বেনাপোল উন্নয়ন পরিষদ” আর এই উন্নায়ন পরিষদের সভাপতি থেকে ৫ দফা দাবি পূরন নিয়ে ৪৪ বছর ধরে কাজ করে চলেছেন। আধুনিক বেনাপোল গড়ার স্বপ্ন বাস্তবায়নে বেনাপোল উন্নয়ন পরিষদের ৫ দফা দাবি ছিল তা আজ বাস্তবের প্রতিফলন ঘটেছেঃ-
* বেনাপোল পৌরসভা গঠন
* বেনাপোল পূর্নাঙ্গ স্থলবন্দর গঠন
* বেনাপোল কাস্টমস হাউস গঠনসহ ভিত্তি স্থাপন
* বেনাপোল রেল লাইন চালু করণ, আই সিডি- টার্মিনাল চালু করণ
* এশিয়ান হাইওয়ে ৬ লেন করণ।
এই ৫টি দাবির মধ্যে বর্তমান ৪টি দৃশ্যমান রয়েছে বাকি একটি এশিয়ান হাইওয়ে লেন কাজও চলামান রয়েছে। উলেখ্য ১৯৮৫ সালে রাষ্ট্রপতি এরশাদ বেনাপোল পরিদর্শনে আসলে বেনাপোল উন্নায়ন পরিষদের সভাপতি হিসাবে কাস্টমস, স্থলবন্দর, পরিদর্শন করান। এসময় বেনাপোল নোম্যান্সল্যান্ড থেকে বলফিল্ড পর্যন্ত ৪ লেন রাস্তা প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়ন করান। এছাড়া ১/১১ এর সময় বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের ৮ বছর সফল সভাপতির দায়িত্ব পালনকালে করোনাকালীন সময়ে দু-দেশের ব্যবসায়ীদের সকল সমস্য সমাধানে অগ্রগামী ভূমিকা পালন করেন। বন্দরে ১০০ একর জমি অধিগ্রহন করে আন্তর্জাতিক আধুনিক মানের স্থলবন্দরে রুপদান করা। বাইপাস সড়কের দক্ষিন পাশে ৫২৫ বিঘা জমির উপরে এডিবি ব্যাংকের আওতায় ৩২০০ হাজার কোটি টাকার বেনাপোল স্থলবন্দরের ইউনিট-২ সহ রেল আইসিডি টার্মিনাল নির্মানাধীন প্রকল্প চলমান রয়েছে। বেনাপোল রেল আই সিডি চালু করা, চেকপোষ্ট গেট,প্যাসেঞ্জার টার্মিনাল সহ অসংখ উন্নায়ন মূলক কাজে তিনি নেতৃত্ব দিয়েছেন।
বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসাবে আত্মপ্রকাশ করায় তিনি জানান, যুবক বয়স থেকেই বেনাপোলের বিভিন্ন উন্নায়নমূলক কাজের সারথী হিসাবে কাজ করে যাচ্ছেন,মানুষের কল্যানে কাজ করা নেশায় পরিনত হয়েছে। এখন অসমাপ্ত বেনাপোল পৌরসভার উন্নায়নে জন্য পৌরবাসির দোয়া ও সমার্থন নিয়ে একটি আধুনিক মানের মডেল পৌরসভা উপহার দিতে চাই। বেনাপোল বাসির দীর্ঘ দিনের চাওয়া পাওয়া অসামাপ্ত কাজ করতে চাই। আগামীর বেনাপোল যেন সমৃদ্ধ মডেল পৌরসভা হিসাবে বাংলাদেশের বুকে স্বগর্বে দাঁড়িয়ে থাকে এটাই চাওয়া। মফিজুর রহমান সজন আরও জানান, পৌর সভার মেয়র হলে আমার ১ম কাজ হবে বেনাপোল বাসির দীর্ঘদিনের দাবি “একটি হাসপাতাল” সেটি প্রতিষ্টা করা।
বেনাপোল পৌর এলাকাবাসিরা জানিয়েছেন, মফিজুর রহমান সজন এলাকার বিভিন্ন উন্নয়ন ও সমাজ সেবামূলক কর্মকান্ডে ও সাধারন জনগনের পাশে থেকে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন। একজন সৎ, যোগ্য ও ভালো মানুষ হিসেবে তার একটা ব্যক্তি ইমেজ রয়েছে সর্ব মহলে। ফলে বেনাপোল পৌর এলাকার সাধারণ মানুষের মধ্যে তার একটা গ্রহন যোগ্যতা রয়েছে। আগামী পৌর নির্বাচনে তার বিজয়ের উজ্জল সম্ভবনা রয়েছে বলে সাধারণ জনগন মতামত প্রকাশ করছেন।
এমএসএম / এমএসএম
জিরায় ভেজাল: বগুড়ায় ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা
মান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
সিংড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মেয়ের বাবাকে মারধর, জখম
উলিপুরে ভিজিএফ কার্ড বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে- এমপি মাহবুব আলম
নেত্রকোনায় শহীদ জিয়ার তিলকখালি খাল পুনঃখননের উদ্বোধন
নিরাপদ রেল ভ্রমণের স্বার্থে দক্ষতার সহিত কাজ করার আহবান এমআর মনজুর
শরণখোলায় বিএনপি কর্মী মাসুম হত্যা মামলার ৩ আসামির রিমান্ড
রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের নিয়ে শেকৃবি শিবিরের ইফতার,আসেনি ছাত্রদল
ফরিদগঞ্জে সালিসে চোর সাব্যস্ত করায় তরুণের আত্মহত্যা
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বোয়ালমারীতে ইফতার পার্টির আড়ালে ৭ই মার্চ উদযাপন,তীব্র প্রতিক্রিয়া রাজনৈতিক অঙ্গনে
ডাসারে বাসচাপায় নিহত ১, ঘাতক বাস আটক