ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

ডাসারে বাসচাপায় নিহত ১, ঘাতক বাস আটক


কামরুল আলম, ডাসার photo কামরুল আলম, ডাসার
প্রকাশিত: ৯-৩-২০২৬ দুপুর ২:৫৮
মাদারীপুরের ডাসার উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পালানোর সময় ‘বাউফল ট্রাভেলস’ নামের যাত্রীবাহী বাসটি স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে ডাসার উপজেলার পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দ্রুতগতির একটি বাস এক ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা করেন।
পরে বাসটি মহাসড়ক ছেড়ে ডাসারের বাঁশতলা এলাকার অভ্যন্তরীণ সড়ক দিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে এলাকাবাসী বাসটির গতিরোধ করে আটক করে। পরিস্থিতি বুঝতে পেরে চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে। পুলিশ জানিয়েছে, বাসটি বর্তমানে তাদের হেফাজতে রয়েছে এবং চালক ও সহযোগীদের শনাক্তের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়ার প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২