ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বোয়ালমারীতে ইফতার পার্টির আড়ালে ৭ই মার্চ উদযাপন,তীব্র প্রতিক্রিয়া রাজনৈতিক অঙ্গনে


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ৯-৩-২০২৬ দুপুর ২:৫৯

 বোয়ালমারীতে সরকারী অডিটোরিয়াম ভাড়া নিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনের অভিযোগ উঠেছে স্থানীয় একটি পেশাজীবি সংগঠনের বিরুদ্ধে। জাঁকজমকপূর্ণ ইফতার ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিয়ে দিবসটি উদযাপন করে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমবায় সমিতি নামের ঐ সংগঠনটি। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে,দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবার পরও ফ্যাসিবাদের দায়ে অভিযুক্ত দল আওয়ামীলীগ যেখানে তাদের সাংগঠনিক  কার্যক্রম দৃশ্যমান করতে পারছেনা সেখানে একটি পেশাজীবি সংগঠন হয়ে সরকারী অডিটোরিয়ামে ৭ ই মার্চ উদযাপনের দুঃসাহস পায় কোথা থেকে? 

অনুসন্ধানে জানাযায়,সশস্ত্রবাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়ে বোয়ালমারীতে গড়ে উঠা সংগঠনের সঙ্গে যারা যুক্ত তারা সবাই আওয়ামী ঘরানার। সেখানে বি এন পি বা জামায়াত ঘরানার কারো থাকার সুযোগ হয়নি। অভিযোগ রয়েছে,বোয়ালমারীতে আওয়ামী সুশীল বলে পরিচিতদের প্লাটফর্ম হিসেবে এবং তাদেরকে পূনর্বাসনের লক্ষেই কথিত অরাজনৈতিক ব্যানারে এই সংগঠন গড়ে তোলা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার জাঁকজমকপূর্ণ ইফতার পার্টির আড়ালে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করে সংগঠনটি। মজার ব্যাপার,সরকারী অডিটোরিয়াম হল ভাড়া নিয়ে বৃহৎ কলেবরে এই অনুষ্ঠান করা হলেও আমন্ত্রিত অতিথি তালিকায় বিএনপি বা জামায়াতে ইসলামীর সমর্থক এমন কাউকে দেখা যায়নি। এতে যাকে প্রধান অতিথি করা হয় সেই আশরাফুল আলম মামুনও বোয়ালমারীর কোন বাসিন্দা নন। তিনি ঢাকার একজন ব্যবসায়ী এবং আওয়ামীলীগ দলীয় সাবেক সাংসদ আলহাজ্ব কাজী সিরাজুল ইসলামের নিকট আত্মীয় বলে জানাগেছে। অনুষ্ঠানে ৭ই মার্চ,শেখ মজিবুর রহমান ও শেখ হাসিনাকে ঘিরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় বলে জানাগেছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বোয়ালমারী পৌর জামায়াতের আমীর মাওলানা সৈয়দ নিয়ামুল হাসান বলেন, বোয়ালমারীতে পেশাজীবীদের ব্যানারে ৭ই মার্চ উদযাপনের ঘটনা খুবই দূঃখ জনক। এটা ফ্যাসিবাদের দোসরদের পূনর্বাসনের অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। ঐক্যবদ্ধ ভাবে এদের মোকাবেলা করা না গেলে জাতিসংঘ পুনরায় চরম মূল্য দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে।  ৭ই মার্চ উদযাপনের জন্য ফ্যাসিবাদের দোসরদের কি ভাবে সরকারী স্থাপনা ভাড়া দেওয়া হল সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনা উচিৎ বলে মন্তব্য করেন নিয়ামুল হাসান। এ ব্যাপারে জানতে চাইলে উক্ত সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক  স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুল ইসলাম বলেন,৭ই মার্চ উদযাপনের অভিযোগ সঠিক নয়। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ইফতার মাহফিল করেছি মাত্র। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রকিবুল হাসান বলেন,একটি সামাজিক সংগঠন ইফতারের কথা বলে অডিটোরিয়াম ভাড়া নিয়েছে। খোঁজ নিয়ে দেখব যদি তেমন কিছু পাওয়া যায় তবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত