ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৯-৩-২০২৬ দুপুর ২:৫৯

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও স্পেস টু লিড প্রকল্পের আওতায় অপরাজেয় বাংলাদেশ-এর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সোমবার (৯ মার্চ ২০২৬) দুপুরে  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় অভিভাবক, কিশোর-কিশোরী এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় নারী অধিকার, কিশোর-কিশোরীদের নিরাপদ ও ইতিবাচক বিকাশ, এবং সমাজে নারীর মর্যাদা ও ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী। এছাড়াও উপস্থিত ছিলেন অপরাজেয় বাংলাদেশের মনিটরিং অফিসার সনজিত কুমার দে এবং উপজেলা কো-অর্ডিনেটর মোছাঃ মোমেনা খাতুন। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)শাহাদাৎ হোসেন বলেন আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে পরিবার ও সমাজের সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে কিশোর-কিশোরীদের সচেতনতা বৃদ্ধি এবং অভিভাবকদের ইতিবাচক ভূমিকা নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় অভিভাবকরা তাদের বিভিন্ন মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং কিশোর-কিশোরীদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার অভিভাবকবৃন্দ, কিশোর কিশোরী এবং সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধিরা।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার