ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্প এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১০-৩-২০২৬ দুপুর ২:৪০

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উদযাপন উপলক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি-এর নির্দেশনায় সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন যমুনা সেতু এলাকা পরিদর্শন করেন। এসময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত সচিব জনাব আলতাফ হোসেন সেখ, পরিচালক (পিএন্ডডি) ও যুগ্মসচিব জনাব মোঃ ভিখারুদ্দৌলা চৌধুরী, প্রধান প্রকৌশলী কাজী মো: ফেরদাউস, অতিরিক্ত প্রকল্প পরিচালক, সাইট অফিসের কর্মকর্তাগণ এবং প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সচিব সেতু বিভাগ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সারাদেশের জনসাধারণের ঈদযাত্রা নিরাপদ, আরামদায়ক, নির্বিঘ্ন, স্বাচ্ছন্দ্যময় ও স্বস্তিময় করতে সদয় নির্দেশনা প্রদান করেছেন। মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী এবারের ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সার্বক্ষণিক মনিটরিং করছেন। পরিদর্শনকালে সচিব সেতু বিভাগ এলেঙ্গাতে নবনির্মিত বাস-বে এলাকাটি পর্যবেক্ষণ করেন। মহাসড়কে যত্রতত্র বাস থামিয়ে যানজট সৃষ্টি রোধ এবং যাত্রী সাধারণের নিরাপদ ওঠানামা নিশ্চিত করতে এই বাস-বে ছাড়া অন্য কোথাও গাড়ি না থামানোর জন্য সংশ্লিষ্ট গাড়ির চালকগণকে অনুরোধ করেন। তিনি সেতুর টোল প্লাজার পূর্বে গোলচত্বর এবং পরে টোল প্লাজা পরিদর্শন করেন। গোল চত্বরে যানবাহনের সঠিক দিক নির্ণয়ের জন্য দৃশ্যমান রং করার জন্য পরামর্শ প্রদান করেন এবং টোল আদায় প্রক্রিয়া দ্রুততর করতে ডিজিটাল ও অটোমেটেড সিস্টেমের বর্তমান অবস্থা যাচাই করেন। টোল প্লাজায় গাড়িগুলো নির্দিষ্ট লেন মেনে যথাযথভাবে চলাচলের জন্য সাইন এবং লেন নির্দিষ্ট করার জন্য ব্যারিয়ার বসানোর নির্দেশনা প্রদান করেন। গাড়িগুলোকে কোনো প্রকার ওভারটেকিং না করার জন্য অনুরোধ করেন।

সেতু ও এর সংযোগ সড়কে যান চলাচলের ক্ষেত্রে যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা বড় কোনো যান বিকল হওয়ার সাথে সাথে কর্ণফুলী টানেল থেকে আনা ভারী রেকারটি ব্যবহার করে তা দ্রুত অপসারণ করা হয়, সেদিকে কঠোর নজরদারি রাখতে সেতু সচিব পরামর্শ প্রদান করেন। পরিদর্শনকালে সচিব সেতু বিভাগ যমুনা সেতুর স্ট্যাক ইয়ার্ড এলাকাটি ঘুরে দেখেন। ওভার লোডেড গাড়িগুলো যেন ঠিকমতো ওয়েস্কেল পার হয়ে যাতায়াত করে সেই দিকে খেয়াল রাখার বিষয়ে তিনি সংশ্লিষ্টদের তাগিদ দেন। বিশেষ করে স্ট্যাক ইয়ার্ডের জায়গাটি যেন সুশৃঙ্খলভাবে ব্যবহৃত হয়, সেদিকে নজর দেওয়ার নির্দেশনা প্রদান করেন। এরপর সচিব ও কর্মকর্তাগণ যমুনা সেতুর পট বিয়ারিং যদি কিছু সংস্কার করা লাগে প্রতিস্থাপন কার্যক্রম প্রত্যক্ষ করেন। তিনি সাবধানতার সাথে প্রতিস্থাপন কাজটি দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য গুরুত্ব আরোপ করেন। যমুনা সেতুর উপর থেকে রেল ট্র্যাক অপসারণের কাজও পরিদর্শন করেন। যমুনা রেল সেতু চালু হওয়ার পর মূল সেতু থেকে রেল ট্র্যাক অপসারণের মাধ্যমে সেতুর স্থায়িত্ব রক্ষা ও যান চলাচল আরও নিরাপদ করার বিষয়ে তিনি টেকনিক্যাল টিমকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (সাসেক)-২ প্রকল্পের আওতায় চলমান ফোর-লেন ও ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। ইতোমধ্যে প্যাকেজ- ৫ এ রাস্তায় বিটুমিনাস এর কাজ শেষ পর্যায়ে রয়েছে। আশা করা যাচ্ছে আগামী ২৫ রমজানের মধ্যে কাজ করে রাস্তা চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে। এর আগে ঢাকার অন্যতম প্রধান প্রবেশপথ আব্দুল্লাহপুর জংশন পরিদর্শন করে তিনি ট্রাফিক ব্যবস্থাপনা ও জংশনের উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনা করেন। রাজধানীর প্রবেশমুখে যানজট নিরসনে এই জংশনের সংস্কার ও আধুনিকায়ন বিবিএ’র অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন। পরিদর্শন শেষে সচিব সেতু বিভাগ বলেন, "দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পের ভূমিকা অপরিসীম। জনগণের যাতায়াত আরামদায়ক করতে এবং পণ্য পরিবহনে গতিশীলতা আনতে প্রতিটি প্রকল্পের কাজ শতভাগ মানসম্মতভাবে সম্পন্ন করতে হবে। বিশেষ করে নির্মাণাধীন প্রকল্পগুলোর কারণে যেন এবার ঈদ যাত্রাতে কোনো রকমের জনভোগান্তি না হয়, সেদিকে কঠোর নজর রাখতে হবে।"

এমএসএম / এমএসএম

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত