এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু
দান-সদকা, যাকাত প্রদান ও ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে ‘ডিজিটাল দানবক্স’ সেবা চালু করেছে এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডো। বাংলা কিউআরের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের অ্যাপ ও মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে যেকোন পরিমান অর্থ মসজিদ, মাদ্রাসা,এতিমখানাসহ বিভিন্ন দাতব্য সংস্থার ডিজিটাল দানবক্সে দান করা যাবে। রোববার, ৮ মার্চ ২০২৬ তারিখে এই সেবার উদ্বোধন করেন এনআরবিসি আল ইসলামিক ব্যাংকিং উইন্ডোর শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো.তৌহিদুল আলম খান, শরীয়াহ কমিটির সদস্য ড. মুহাম্মদ ওবায়দুল্লাহ ও হাফেজ মুফতি সাইফুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান, ঋণ ব্যবস্থাপনা বিভাগের প্রধান তনুশ্রী মিত্র, প্রধান মানব সম্পদ কর্মকর্তা (সিএইচআরও) ফয়সল আহমেদ, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) রাশেদুল ইসলাম, আল আমিন ইসলামিক উইন্ডোর প্রধান মো. আব্দুল গফুর রানাসহ উর্ধ্বতান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, সম্পূর্ণ শরীয়াহভিত্তিতে পরিচালিত আল আমিন ইসলামিক ব্যাংকিংয়ে এনআরবিসি ব্যাংকের বিভিন্ন শাখায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট খোলা হয়। প্রতিষ্ঠানের নামে খোলা অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করে কিউআর কোড সরবারহ করা হচ্ছে। ওই কিউআর কোড স্ক্যান করে যেকোন ব্যাংকের অ্যাপ ও মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে টাকা পাঠানো যাবে। কিউআর কোডের মাধ্যমে পাঠানো টাকা সরাসরি সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে জমা হবে। এতে যাকাত, দান-সদকা করা অনেক সহজ ও নিরাপদ হবে।
অনুষ্ঠানে ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ডিজিটাল দান বক্সের মাধ্যমে জনসাধারন সহজ, নিরাপদ ও স্বচ্ছ উপায়ে দান-সদকা প্রদান করতে পারবেন। এ উদ্যোগ নগদবিহীন লেনদেন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আর্থিক অন্তর্ভুক্তি ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।
এমএসএম / এমএসএম
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে